শিল্প ও সাহিত্য

শিল্পকলায় শৌখিন থিয়েটারের ‘ধুম্রজ্বালা’

সাংস্কৃতিক প্রতিবেদক: করোনাকালে ছুটির দিনে নাটক মঞ্চায়নের অংশ হিসেবে শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো শৌখিন থিয়েটারের নাটক 'ধুম্রজ্বালা'।

শনিবার (৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল দলটির চতুর্থ প্রযোজনার তৃতীয় মঞ্চায়ন। অপূর্ব কুমার কুণ্ডু রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন হামিদুর রহমান পাপ্পু।

বাবা-মার অতি আদরে সন্তান যে বাঁদরের রূপ নেয় এবং ধীরে ধীরে মূল্যবোধের অবক্ষয় হয়ে পথভ্রষ্ট হয়ে পড়ে সেটাই হাসি-কান্না, আনন্দ-বেদনা ও নাচে-গানে নাটকটিতে তুলে ধরা হয়েছে।

নাটকের কাহিনীতে দেখা যায়- উচ্চমাত্রার মিউজিকের গানের সঙ্গে চলছে উঠতি মডেল কাম নায়িকা সিল্কি জোয়ার্দারের নাচের শ্যুটিং। এরই মাঝে বড়লোক ব্যবসায়ী বাবার একমাত্র ছেলে রোশন রাব্বানী এসে হাজির হয় লোকেশনে। বিয়ের জন্য সিল্কিকে সে নানা ধরণের অনুরোধ করে। রোশন সিল্কির সাথে কথা বলতে চায়, কিন্তু রোশনকে সে গুরুত্ব দেয় না। রোশন যদি তার বাবার স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তির মালিকানা সিল্কির নামে করে দিতে পারে তবে সে তাকে বিয়ে করবে রোশনকে এমন শর্তও জুড়ে দেয় সিল্কি।

এর আগে তিন বার সুযোগ পেয়েও রোশন শর্ত পূরণ করতে পারেনি বলে বিয়ে হয়নি। সিল্কির পক্ষ থেকে বিয়ের সম্ভাব্য তারিখ পেয়ে বিয়ে করতে মরিয়া শিল্পপতির একমাত্র পুত্র রোশন রাব্বানী। কিন্তু এতে বাধ সাধে রোশনের বাবা হায়দার আকবর আর মা ফিরোজা সারা। রোশন রাব্বানী তখন দ্বারস্থ হয় শিল্পপতি বাবার পি.এস. সুমনা হক, পারিবারিক ডাক্তার ও তার মায়ের বন্ধু ডা. সুলতানা এবং অ্যাডভোকেট টি. আর. মোকসেদের কাছে। হুমকি এবং প্রলোভনে রাজী হয়ে তারা হায়দার আকবর সাহেবের উপর চাপ তৈরি করে। শেষ পর্যন্ত দলিলে সই করার মধ্য দিয়ে মীমাংসা হয়। তবে পুত্র রোশন রাব্বানীকে সব দান করে স্বামী-স্ত্রী দুজনে চলে যায় গ্রামের বাড়ীতে। এদিকে রোশনের সকল সম্পত্তি নিয়ে সিল্কি রোশনকে প্রত্যাখ্যান করে। সবকিছু হারিয়ে এবং নিজের কর্মফলে রোশন ভারসাম্যহীন হয়ে পড়ে। অবশেষে সে গ্রামে ফিরে যায় বাবা-মা'র কাছে। নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জাবেদ হামিদ, প্রিয়াংকা, নাইম, আবদুল্লাহ আল নোমান, সাকিব, ফারহানা হামিদ, আজমিরা, ইউসা, আবিদা সুলতানা, জুয়েল, সানোয়ার, শাওন সুমন, মো. তারেক হামিদুর রহমান পাপ্পু প্রমুখ।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা