শিল্প ও সাহিত্য

নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজের লেখা ‘জনক আমার-নেতা আমার’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ( ১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।

বই পড়ে পাঠকরা বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের অজানা কথা খুঁজে পাবেন গোটা বাঙালি জাতির উন্মেষকথা ও বিজয়গাথা, কারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। পাশাপাশি ১৯৭৫-এর কালো অধ্যায়, হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে বাঙালির কলঙ্কমোচন ও শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পও খুঁজে পাওয়া যাবে। বঙ্গবন্ধুর জনশতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জনক আমার-নেতা আমার’ বই প্রতিটি বাঙালির জন্য এক অনন্য উপহার।

শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা নন, তার যোগ্য উত্তরসূরিও বটে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডে সপরিবারে বঙ্গবন্ধুর শাহাদতবরণের সময় বিদেশে অবস্থানের কারণে বেঁচে যান ২ সন্তান শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তন করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রামে তিনি এক ক্লান্তিহীন যোদ্ধা।

৪ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পাশাপাশি শেখ হাসিনা আজ এক বিশ্বনেতার নাম। শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত শেখ হাসিনা একজন অসাধারণ লেখকও। ১৯৮৯ সালে শেখ হাসিনার প্রথম বই ‘ওরা টোকাই কেন’ প্রকাশিত হয়। এখন পর্যন্ত তার বেশকিছু মৌলিক ও সম্পাদিত বই এবং রচনাসমগ্র প্রকাশিত হয়েছে।

নিজের বইয়ের পাশাপাশি তিনি বঙ্গবন্ধুর বই ও বঙ্গবন্ধু সম্পর্কিত বইয়ের বিশদ ভূমিকাও লিখেছেন। চারুলিপি প্রকাশন প্রথমবারের মতো বঙ্গবন্ধু, তার পরিবার ও এ সম্পর্কিত প্রাসঙ্গিক শেখ হাসিনার সমুদয় রচনার একত্রিত রূপ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জনক আমার-নেতা আমার’ শিরোনামে প্রকাশ করল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা