শিল্প ও সাহিত্য

জমে উঠেছে যাত্রা উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক : যাত্রাদলগুলোকে আকাশ সংস্কৃতির উন্মুক্ততা ও অপসংস্কৃতির কারণে বিলুপ্তির পথে বাংলার চিরায়ত ঐতিহ্য যাত্রাশিল্প। যাত্রাদলগুলোকে নিবন্ধনের মাধ্যমে হারিয়ে যাওয়া এই শিল্পকে পুনরুদ্ধারে শিল্পকলা একাডেমিতে চলছে চারদিনের যাত্রা উৎসব।

রবিবার (৩১ জানুয়ারি) ছিল ‘যাত্রা শিল্পের নবযাত্রা’ শীর্ষক এই উৎসবের তৃতীয় দিন। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রাদলগুলো একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নিজস্ব প্রযোজনার যাত্রাপালা পরিবেশন করছে।

এদিন বগুড়ার করতোয়া যাত্রা ইউনিট পরিবেশন করে ‘জেল থেকে বলছি’। রঞ্জন দেবনাথের পালায় এটির নির্দেশনায় ছিলেন সাইফুল ইসলাম।

ঠাকুরগাঁওয়ের দেশ বাংলা অপেরা পরিবেশন করে ‘কাশেম মালা’। করিম খানের পালায় নির্দেশনায় ছিলেন মহাদেব।

বরগুনার পায়রা যাত্রা ইউনিট পরিবেশন করে ‘গুনাইবিবি’। সামছুউদ্দিনের পালায় নির্দেশনায় ছিলেন নুরুল মাতব্বর।

পঞ্চগড়ের দি লাইন অপেরা পরিবেশন করে ‘দেবী সুলতানা’। প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্যের পালায় নির্দেশনায় ছিলেন প্রণব মন্ডল।

দিনের সবশেষ পরিবেশনাটি ছিল টাঙ্গাইলর মৌ অপেরার। জসীম উদ্দিনের পালায় ও মোর্শেদ হাসানের নির্দেশনায় এই দলটি পরিবেশন করে ‘লাইলী মজনু’।

আগামীকাল সোমবার (১ ফেব্রুয়ারি) শেষ হবে চারদিনের এই যাত্রা উৎসব। সমাপনী এ দিনে একই মিলনায়তনে বরিশালের দক্ষিণবঙ্গ নাট্য সংস্থা পরিবেশন করবে ‘বিমাতার চক্রান্ত’, বগুড়ার সোনালী নাট্য সংস্থা পরিবেশন করবে ‘মিলন মালা’,ব্রাক্ষ্মণবাড়িয়ার অপেরা পরিবেশন করবে ‘আপন দুলাল’,খুলনার সাজ মহল অপেরা পরিবেশন করবে ‘নিহত গোলাপ’।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা