শিল্প ও সাহিত্য

শিল্পকলায় সাধুমেলার ২২তম আসর

সাংস্কৃতিক প্রতিবেদক : বাউল গান ও মহাত্মা লালন সাঁইজির ভাববাণী এ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতি পূর্ণিমাতিথিতে আয়োজন করে আসছে-সাধুমেলা। সেই ধারাবাহিকতায় এবার রাজধানীর শিল্পকলা একাডেমির বটতলায় হয়ে গেল সাধুমেলার ২২তম আসর।

বৃহস্পতিবার (২৮জানুয়ারি) মাঘের হিমশীতল বিকেলে শুরু হয় এই লালন সাঁইজির ভাববাণী পরিবেশন ও বাউল গানে সাজানো আসর। শুরুতেই বাউলদলের শিল্পীদের কণ্ঠে সাঁইজির ভাববাণী এবং শিল্পকলা একাডেমি বাউল দলের ভাববাণী পরিবেশিত হয়।

এ আসরে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট লালন গবেষক ও নর্দান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য্য লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করিম প্রমুখ।

আসরে লালন সাঁইজির বিভিন্ন ধারার গান পরিবেশন করেন-বাউল শফি মন্ডল, চন্দনা মজুমদার, আজমল শাহ, সমীর বাউল, অধ্যাপক ড. জাহিদুল কবির লিটন, বাউল মাসুদ শামীম, সন্ধ্যা রাণী দত্ত, অমীয় বাউল ও মোতালেব বাউল, নয়ন বাউলসহ বিভিন্ন জেলার বাউল শিল্পীবৃন্দ।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা