শিল্প ও সাহিত্য

বাংলা কবিতার আবহমান ধারায় জসীম উদ্‌দীন

সাংস্কৃতিক প্রতিবেদক: পল্লীকবি জসীম উদ্‌দীনের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো 'বাংলা কবিতার আবহমান ধারায় কবি জসীম উদ্দীন' শীর্ষক সেমিনার।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে শনিবার (৩০ জানুয়ারি) কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন।

আয়োজনের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ড. বিমল গুহ। অনলাইনে যুক্ত থেকে প্রবন্ধের উপর আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

প্রবন্ধে ড. বিমল গুহ বলেন, বাংলার কবি জসীম উদ্‌দীন বাঙালির কাছে স্মরণীয় হয়ে আছেন। তিনি শুধু কবিতায় লোকজ উপকরণ ব্যবহারের জন্য নয়, স্মরণীয় হয়ে আছেন লোকমানসের ভাব-ভাষা-কল্পনাপ্রবণতা ও মেজাজকে কবিতায় তুলে ধরেছিলেন বলে। তিনি বাঙালির লোকজীবনকে পরিমার্জিতরূপে আধুনিক সাহিত্যের উপজীব্য করেছিলেন।

অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, পল্লীকবি জসীম উদ্‌দীন বলে নামকরণ করলেও তিনি মূলত প্রকৃতির কবি।তিনি তার কবিতায় স্বতন্ত্র ভাবধারা সার্থকভাবে সৃষ্টি করতে পেরেছিলেন। গভীরভাবে কবি জসীম উদ্‌দীনকে পাঠ করতে হবে।

মো. বদরুল আরেফীন বলেন, কবিমানসে লোকায়ত-জীবন প্রসঙ্গই ছিলো জসীমউদ্দীনের কবিতার মূল উপাদান। লোকজ বিষয় ব্যবহারে জসীম উদ্‌দীন যে সফলতা লাভ করেছেন অন্য কারো তেমনিভাবে তা সম্ভব হয়নি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, কবি জসীম উদ্‌দীন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী। সেই সাথে তিনি ছিলেন সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার একজন দৃঢ় সমর্থক। তার সৃষ্টি 'নকশী কাঁথার মাঠ' ও 'সোজন বাদিয়ার ঘাট' বাংলা ভাষার গীতিময়ী কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। লোকজীবনের প্রতি ছিল তার অসীম দরদ ও মমত্ববোধ। যার কারণে তার রচনা আধুনিক যুগেও সকলের কাছে গ্রহণীয় হয়েছিলো।

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পল্লীপ্রেম, দেশপ্রেম ছিল জসীম উদ্‌দীনের কাব্যের মূল ভিত। তিনি লোকসাহিত্যের ঐতিহ্যকে যুগের মর্জিমাফিক প্রয়োগ করতে পেরেছিলেন আধুনিক সাহিত্যে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা