ছবি-সংগৃহীত
খেলা

ফুটবল বিশ্বের ‘শাসক’ মেসি!

স্পোর্টস ডেস্ক: লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডোমিঙ্গেজ বলেছেন, ফুটবল বিশ্বের ‘শাসক’ লিওনেল মেসি।

আরও পড়ুন: এক মাইল দৌড়ালেন ৯ মাসের অন্তঃসত্ত্বা

প্যারাগুয়েতে অবস্থিত লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সদর দপ্তারে অনুষ্ঠিত হলো কোপা লিবারতোদেরেসের ড্র অনুষ্ঠান। সেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলকে।

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের পাশাপাশি বিশেষ সংবর্ধনা দেয়া হলো লিওনেল মেসিকে। বিশ্বকাপ এবং ফাইনালিসিমা জয়ের ট্রফির রেপ্লিকা তুলে দেয়া হলো মেসির হাতে। এ সময় কনমেবলের প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডোমিঙ্গেজ একটি ব্যাটন তুলে দেন মেসির হাতে।

‘ফুটবলের ব্যাটন’ তুলে দিয়ে ডোমিঙ্গেজ বলেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।’

আরও পড়ুন: বিশ্রামে বার্লবির্নি, অধিনায়ক স্টার্লিং

এ সময় কনমেবল সদর দপ্তরে উম্মোচন করা হয় একটি ভাস্কর্য। মেসি নিজেই নিজের ভাস্কর্যটি উম্মোচন করেন। বিশ্বকাপ ট্রফি হাতে ধরা মেসির সেই ভাস্কর্যটি ঠাঁই পাবে কনমেবলের জাদুঘরে, পেলে এবং ম্যারাডোনার ভাস্কর্যের পাশে।

গত বছর ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে ট্রাব্রেকারে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জয় করেন মেসি এবং তার দল আর্জেন্টিনা। তার আগেও দুটি শিরোপা জয় করেছিলেন তারা। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে জয় করেন কোপা আমেরিকা শিরোপা। ২০২২ সালের মাঝামাঝি এসে ইতালিকে হারিয়ে জেতেন ফাইনালিসিমার শিরোপা।

কনমেবলের সদর দপ্তরে মেসির হাতে ফাইনালিসিমা এবং বিশ্বকাপের ট্রফির রেপ্লিকা তুলে দেয়া হয়। এ সময় একটি করে রেপ্লিকা তুলে দেয়া হয় মেসির সতীর্থদের হাতেও।

আরও পড়ুন: তৃতীয় দেশে খেলবে ভারত

এ সময় উচ্ছ্বসিত মেসিও সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সবাইকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে আমি সবকিছুই অর্জন করতে পেরেছি। আমার সব সতীর্থদের ধন্যবাদ, এত সুন্দর উপহার দেওয়ার জন্য। কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই বিশেষ আর দারুণ একটি মুহূর্তে কাটাচ্ছি। অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। লাতিন আমেরিকান কোনো দেশের বিশ্বকাপ জেতার সময়ই ছিল এটা।’

কনমেবল জাদুঘরে নিজের ভাস্কর্য হবে, এমনটা কখনো ভাবেননি মেসি। এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত মেসি বলেছেন,‘ এটা আসলেই অনেক বড় অর্জন। আমি কখনো এমন কিছু পাওয়ার কথা ভাবিওনি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা