খেলা

ঈদে ইত্যাদিতে একঝাঁক নারী খেলোয়ার

বিনোদন ডেস্ক : এবার জাতীয় দলের ফুটবলার এবং ক্রিকেটারদেরকে দেখা যাবে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে। নারী ক্রিকেটারদের সঙ্গে দেশের নারী ফুটবলাররাও এখন সেলিব্রেটি। বিশেষ করে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর এই মেয়েদের নিয়ে আগ্রহ বেড়ে গেছে অনেকের। বিভিন্ন প্রতিষ্ঠান নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে এবং আর্থিকভাবে পুরস্কৃত করেছে।

আরও পড়ুন: জনযুদ্ধ দিয়ে স্বাধীনতা অর্জন করেছি

আগামী ঈদুল ফিতরের দ্বিতীয় দিন এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে বলে সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইত্যাদির পরিচালক হানিফ সংকেত।

তিনি বলেছেন, ‘ঈদের ইত্যাদি অনুষ্ঠানে নারী ক্রীড়াবিদদের নিয়ে একটি পর্ব আছে। জাতীয় নারী ফুটবল দলের পাশাপাশি নারী ক্রিকেট দলের ১২ জন সদস্যও থাকবেন এই পর্বে। যেখানে প্রধান আকর্ষণ দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গান।'

ইত্যাদি অনুষ্ঠানে নারী ফুটবলারদের মধ্যে থাকছেন- সিরাত জাহান স্বপ্না, মাসুরা পারভীন, নীলুফার নীলা, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, আনাই মগিনি, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শিউলি আজিম ও রুপনা চাকমা।

নারী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- নারগিস সুলতানা, সালমা খাতুন, জাহনারা আলম, রুমানা আহমেদ, লতা মন্ডল, শামীমা সুলতানা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, ফাহিমা খাতুন প্রমুখ।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত ১৮ মার্চ অনুষ্ঠানটির শুটিং করা হয়েছে। ‘পতাকার লাল সূর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জেলে দাও' - মো. রফিকুজ্জামানের লেখা এই দেশাত্মবোধক গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।

আরও পড়ুন: জান্তাবিরোধী প্রতিরোধ চূর্ণ করার অঙ্গীকার

সাবিনা ইয়াসমিনের গাওয়া এই গানের সঙ্গে কেবল ২৪ জন নারী ক্রীড়াবিদই ছিলেন না, ছিলেন ১০০ জন নৃত্য শিল্পীও। ব্যতিক্রমী এই পর্বটি ঈদের ইত্যাদির অন্যতম আকর্ষণ হবে বলেই ভক্তদের ধারণা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা