ছবি: সংগৃহীত
বাণিজ্য

ফের টাকার মান কমলো

নিজস্ব প্রতিবেদক: ডলারের দাম ক্রমেই বাড়ে চলেছে। এর বিপরীতে কমছে টাকার মান। চলতি অর্থ বছরে (২০২৩-২৪) এবার ষষ্ঠবারের মতো টাকার মান কমলো।

আরও পড়ুন: আরও ১৫ জনের মৃত্যু, ভর্তি ১৭২৮

বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রতি ডলারের দাম দেশে ৫০ পয়সা বাড়িয়ে ১১১ টাকা করা হয়েছে।

পর্যালোচনায় পাওয়া গেছে, এ অর্থ বছরের ৪ মাসে টাকার মান কমেছে ২ টাকা ৩০ পয়সা। এক বছরে কমেছে প্রায় ১০ টাকা।

সর্বশেষ আজ আন্তঃব্যাংক মুদ্রা বাজারে প্রতি ডলার কিনতে ১১১ টাকা খরচ করতে হচ্ছে। গতকাল এক ডলা‌রের দাম ছিল ১১০ টাকা ৫০ পয়সা।

এতে চলতিঅর্থ বছরে ষষ্ঠবারের মতো ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হলো। গত জুলাইয়ে প্রতি ডলারের দাম ছিল ১০৮ টাকা ৭০ পয়সা। এর এক বছর আগে গত নভেম্বরে ছিল ১০১ টাকা ৩৮ পয়সা।

আরও পড়ুন: আবারও দাম বাড়ল এলপিজির

চলতি মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো রেমিট্যান্স ও রফতানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়েছে। গতকাল থেকে রেমিট্যান্স ও রফতানিকারকদের কাছ থেকে প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সায় কিনে ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে ১১১ টাকায় বিক্রি করবে।

এতে আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর হবে ১১৪ টাকা। গত মাসে ১১০ টাকায় ডলার কিনে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রির সিদ্ধান্ত হয়েছিল। তবে ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে এর চেয়ে ৩-৫ টাকা বেশি দরে।

আরও পড়ুন: হজের খরচ প্রায় লাখ টাকা কমলো

অন্যদিকে ব্যাংকের বাইরে খোলা বাজারে ডলার কেনা-বেচা হচ্ছে ১১৮-১১৯ টাকায়। এছাড়া শিক্ষার্থী, চিকিৎসা সংক্রান্ত কাজে ও পর্যটক হিসেবে বিদেশে যাওয়ায় সময় ডলার কিনতে প্রতি ডলারের বিপরীতে ১২০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ দিন ধরে বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতির কারণে টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছে।

এদিকে বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোর কাছে চাহিদার বিপরীতে রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে চলতি অর্থ বছরে সাড়ে ৪ বিলিয়ন ডলারের মতো বিক্রি করা হয়েছে। এতে রিজার্ভও ধারাবাহিকভাবে কমছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা