ছবি: সংগৃহীত
জাতীয়

হজের খরচ প্রায় লাখ টাকা কমলো

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর হজে যাওয়ার প্যাকেজ মূল্য গত বছরের তুলনায় ৯২ হাজার টাকা কমিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুন: ফের টাকার মান কমলো

বৃহস্পতিবার (২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামীবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার ২ টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

এতে গত বছরের তুলনায় ৯২ হাজার টাকা কমিয়ে সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকায় নির্ধারণ করা হয়েছে। সেই সাথে বিশেষ হজ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

এবার হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির কোটা ১ লাখ ১৭ হাজার।

আগামী ১ মার্চ থেকে হজের ভিসা ইস্যু শুরু হবে এবং ১ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে, ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আবারও দাম বাড়ল এলপিজির

প্রসঙ্গত, হজের বিশেষ প্যাকেজে রয়েছে- প্যাকেজ আপগ্রেডেশন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের রুম নেওয়া যাবে। মক্কায় হারাম শরীফের চত্বর থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেল এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা।

এছাড়া এক রুমে সর্বোচ্চ ৪ সিট থাকবে। মিনায় ‘এ’ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা থাকবে। সেই সাথে মিনা-আরফাহ মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা