ছবি: সংগৃহীত
জাতীয়

মিরপুরে সড়কে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে শ্রমিকদের ওপর হামলা ও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে মিরপুরের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: অবরোধের শেষ দিন আজ

বৃহস্পতিবার (২ নভেম্বর) আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করার সময় বেশ কয়েক জনকে আটক করা হয়েছে।

মিরপুর জোনের পুলিশের সহকারী কমিশনার হাসান মোহাম্মদ মুহতারিন জানান, পোশাক শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছে। এতে যান চলাচল আবারও শুরু হয়েছে।

এছাড়া আন্দোলনকারীদের আটকের বিষয়ে মিরপুর বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ফিরোজ জানান, তারা মিরপুরের বিআরটিসির ডিপোতে ঢুকে বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে। তাদের মধ্যে অবরোধকারীরা থাকতে পারে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: আজ এলপিজির নতুন দাম ঘোষণা

এর আগে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল মেরে তাদের সড়ক থেকে তুলে দেয় পুলিশ। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সে সময় মোহাম্মদ মুহতারিন জানান, আন্দোলনরত শ্রমিকরা কাফরুল ও পল্লবী থানার ওসির ওপর হামলা চালালে তারা আহত হন। এরপরে আমরা অ্যাকশনে যাই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি সংরক্ষণে নির্মিত &l...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজধ...

পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ

নানা চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান ধ...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্টের অভিযোগে গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা