ছবি: সংগৃহীত
জাতীয়

মিরপুরে শ্রমিক বিক্ষোভের তৃতীয় দিন

নিজস্ব প্রতিবেদক: টানা তৃতীয় দিনের মতো বেতন বাড়ানোর দাবিতে আজ রাজধানীর মিরপুরের পূরবীতে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। গত ৩১ অক্টোবর থেকে বিক্ষোভ শুরু করেন তারা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৯ টা থেকে ইপিলিয়ান, অ্যাপোলো নিটওয়্যার ও স্ট্যান্ডার্ড কারখানার সামনের সড়কে অবস্থান নেন শ্রমিকরা। আজ এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

অ্যাপোলো নিটওয়্যারের শ্রমিক আবদুল কাদের জানান, ইপিলিয়ান গার্মেন্টসের মালিক গুন্ডা ভাড়া করে শ্রমিকদের ওপর চড়াও হয়েছে।

স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিক নাইম জানান, তাদের কারখানায় শ্রমিকদের আটকে মারা হয়েছে। ইপিলিয়ান গার্মেন্টসের মালিক স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাড়া করে শ্রমিকদের হুমকি ও মারধর করেছে। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের আইনের এতো খারাপ অবস্থা হয়েছে, যে বলার মতো অবস্থা নাই। শ্রমিকদের কোনো দাম নাই। সরকারি বেতন হু হু করে বাড়ে। শ্রমিকদের ব্যাপারে কেউ ভাবে না। গার্মেন্টস শ্রমিকরা ফ্যাক্টরিতে নিরাপদ না।

আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে চাই, গার্মেন্টস বিষয়ে আপনারা হস্তক্ষেপ করেন। হস্তক্ষেপ ছাড়া এ পরিস্থিতির উন্নতি হবে না। কারণ এ দেশে বিচার নাই।

এদিকে গার্মেন্টস শ্রমিকদের সড়কে অবস্থানের কারণে পূরবী দিয়ে গুলিস্তান, ধানমন্ডি, মোহাম্মদপুরগামী কোনো বাস চলাচল করতে পারছে না। এছাড়া পূরবী-কালশী সড়কও বন্ধ করে রেখেছেন তারা। ফলে বাসগুলো পূরবীর প্রধান সড়ক এড়িয়ে অলিগলি ব্যবহার করছে।

আজ বেলা সাড়ে ১১ টার পর শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পৌনে ১২ টার পর পুলিশ লাঠি ও জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে বেতন বাড়ানোর দাবিতে আজও গাজীপুরের ভোগড়া বাইপাস ও বাসন সড়ক এলাকায় বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের সরিয়ে দেয়।

আজ সকাল ৮ টার দিকে নগরীর ভোগড়া বাইপাস এলাকার টিএম ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামে। এরপর চৌধুরীবাড়ি এলাকায় বেলমন্ড গার্মেন্টস, ব্রাদার্স ফ্যাশন লিমিটেড ও রুয়া ফ্যাশন লিমিটেডসহ অন্যান্য কারখানার শ্রমিকরাও বেতন বাড়ানোর দাবিতে কারখানার সামনে অবস্থান নেয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা