সংগৃহীত
জাতীয়

হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা আজ 

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করা হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সচিবালয়ে বেলা সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই হজ প্যাকেজ ঘোষণা করবেন।

আরও পড়ুন: ককটেল সদৃশ ৩ বস্তু উদ্ধার

বুধবার (১ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ এ তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন।

গত বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগের বছরে যা ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা, সে তুলনায় খরচ বাড়ে প্রায় ১ লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা। আর সরকারি ব্যবস্থাপনায় গত বছর হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

অন্য বছরগুলোতে সরকারি ব্যবস্থাপনায় ২টি প্যাকেজে হজযাত্রীরা অংশ নিতে পারতেন। সরকারি ব্যবস্থাপনায় গত বছর মাত্র একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন

গত বছরে সরকারি প্যাকেজ-১-এর তুলনায় খরচ বেড়েছে প্রায় ৯৬ হাজার ৬৭৮ টাকা, আর প্যাকেজ-২-এর তুলনায় খরচ বেড়েছে ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা। গত বছর প্যাকেজ-১-এ খরচ ছিল প্রায় ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা ও প্যাকেজ-২-এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা।

সরকারি খরচের মধ্যে বিমান ভাড়া বাবদ হজযাত্রীদের ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা খরচ ধরা হয়।

সৌদি সরকার ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজ পালনের জন্য কোটা অনুমোদন করেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা