বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ 
বাণিজ্য

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ 

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে করোনার কারণে ভারত-বাংলাদেশে আটকাপড়া পাসপোর্টধারী যাত্রীরা নিজ নিজ দেশে ফিরতে পারছেন।

রোববার (৩০ আগস্ট) সকালে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে একদিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার (৩১ আগস্ট) থেকে ফের এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল থাকবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশে আটকাপড়া পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ স্থলবন্দরে ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি। দেশে স্থলপথে যে পণ্য আমদানি হয়, তার ৭০ শতাংশ বা প্রায় ৩৫ হাজার কোটি টাকার পণ্যই আসে বেনাপোল বন্দর দিয়ে। যা থেকে সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা