‘শিল্পনগরী খুলনার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে’
বাণিজ্য

‘শিল্পনগরী খুলনার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে’

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: ‘শিল্পনগরী খুলনার ঐতিহ্য ফিরিয়ে আনতে শিল্প মন্ত্রণালয়ের দপ্তরগুলোকে কার্যকরী ভূমিকা নিতে হবে। বাংলাদেশ এখন উন্নয়নে উড্ডয়নের অবস্থানে রয়েছে’ বলে মন্তব্য করেছেন শিল্পসচিব কে এম আলী আজম।

দেশের উন্নয়নের গতিকে ধাবিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও নিষ্ঠার সঙ্গে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক শিল্পনগরী, খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড, খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেড, বিএসটিআই, বিটাক, বিসিক, বিআইএম এবং প্রগতি সার্ভিস সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পসচিব আরও বলেন, সরকারের উদ্দেশ্য ব্যবসা করা নয়, বেসরকারি উদ্যোক্তাদের ব্যবসার পরিবেশ সৃষ্টি ও সহায়তা করা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প বিশেষ ভূমিকা রাখে। সরকার শিল্পখাতকে গুরুত্ব দিয়ে ছোট ছোট ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্পগুলোকে একত্রিত করতে অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি করেছে।

শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বুদ্ধি, পরামর্শ দিয়ে বেসরকারি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা