সংগৃহীত
বাণিজ্য
সর্বজনীন পেনশন 

প্রথম কিস্তি দিলেন ৩ হাজার ব্যক্তি

জ্যেষ্ঠ প্রতিনিধি: সরকার দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনতে বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করেছে। গত বৃহস্পতিবার স্কিম উদ্বোধনের পর থেকে ব্যাপক সাড়া মিলছে।

শুক্রবার (১৮ আগস্ট) রাত পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমে ১ম কিস্তির টাকা জমা দিয়ে ২ হাজার ৯৫০ জন নিবন্ধন করেছেন। জানা যায় সাধারণ নিবন্ধনের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

আজ শনিবার অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিয়ন্ত্রণ) বিলকিস জাহান রিমি জানান, নিবন্ধন উৎসাহব্যঞ্জক। শুধু রেজিস্ট্রেশন করেছেন কিন্তু টাকা জমা দেননি সেই হিসাবটা আমরা করতে চাইছি না। টাকা জমা দিয়ে যারা নিবন্ধন নিয়েছেন, সেই সংখ্যাটা বিবেচনায় রাখছি।

তিনি জানান, গতকাল রাত পর্যন্ত মোট ২ হাজার ৯৫০ জন ব্যক্তি বিভিন্ন স্কিমে টাকা জমা দিয়ে নিবন্ধন নিয়েছেন। আজকের তথ্য এখনও নেওয়া হয়নি। অনেকেই ওয়েবসাইটে আগ্রহ নিয়ে প্রবেশ করছেন। আমরা যেহেতু নিশ্চিত নই তারা স্কিম গ্রহণ করবেন কি না, তাই ঐ সংখ্যাটা ধরছি না।

উদ্বোধনের দিন ১৭ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমের জন্য প্রায় ৬ হাজার ১০০ জন সাইন আপ করেছিলেন। এদের মধ্যে ৪৬৩ জন তাদের ১ম কিস্তির টাকা জমাও করেছেন।

আরও পড়ুন: বাজারে কমলো স্বর্ণের দাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) বৃহস্পতিবার সকালে উদ্বোধন করেন। এরপরই সবার জন্য সার্বজনীন পেনশন কর্মসূচি উন্মুক্ত করে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী উদ্বোধনের পর জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট www.upension.gov.bd চালু করা হয় এবং ৪টি স্কিমে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ডেবিট/ক্রেডিট কার্ড ও ব্যাংকে টাকা নেওয়া শুরু হয়। সিস্টেম চালু হবার পর থেকে দেশে ও প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বেশ সাড়া পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের আলোচনা সভা

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা অনুযায়ী, এই কর্মসূচিতে যুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন গ্রাহকরা। চাঁদা পরিশোধের পর গ্রাহক মারা গেলে ১৫ বছর তার নমিনি বা উত্তরাধিকারী পেনশন পাবেন ।

আপাতত ৪ ধরনের স্কিম সর্বজনীন পেনশনের আওতায় চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য প্রবাস স্কিম, বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রগতি স্কিম, অনানুষ্ঠানিক খাত অর্থাৎ স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা স্কিম এবং নিম্নআয়ের মানুষের জন্য রয়েছে সমতা স্কিম।

পরবর্তীতে শ্রমজীবী ও শিক্ষার্থীদের জন্য আরও ২ ধরনের সেবা চালু করা হতে পারে বলে জানা যায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা