ছবি : সংগৃহিত
বাণিজ্য

বাজারে কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে সব ধরনের স্বর্ণের দা‌ম কমেছে। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ এক হাজার ৭৫০ টাকা ক‌মানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন মূল্য অনুযায়ী ভালো মানের প্রতি ভরি স্বর্ণ ৯৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করেছে।

আরও পড়ুন: রেমিট্যান্স পাঠালে পাবেন ৪৩টি ওয়াশিং মেশিন

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এ তথ্য জানানো হয় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে উল্লেখ করে বাজুস জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে।

আরও পড়ুন: ডিমের দাম কমলো

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৯৯ হাজার ২৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৪ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৬৭ হাজার ৫৩৫ টাকায় বিক্রি হবে।

তবে স্বর্ণের দাম কমা‌নো হ‌লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

আরও পড়ুন: বৃহস্পতিবার সর্বজনীন পেনশন উদ্বোধন

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ আগস্ট) দেশের বাজারে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৭৮টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৬৮ হাজার ৭০১ টাকায় বিক্রি হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা