জাতীয়

ই-টিকিটিংয়ের আওতায় ১৩ কোম্পানি

সান নিউজ ডেস্ক : রাজধানীতে চলাচলকারী আগামীকাল বুধবার (১ মার্চ) থেকে তুরাগ-ভিক্টর ক্লাসিকসহ ১৩ কোম্পানির বাসে ই-টিকিটিং শুরু হচ্ছে। এসব কোম্পানির মোট ৯৪৭টি বাসে ই-টিকিট চালু হচ্ছে।

আরও পড়ুন : মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। গণপরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু বিষয়ক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

নতুন করে যেসব কোম্পানির বাসে ই-টিকিট চালু হচ্ছে সেগুলো হলো- আকাশ এন্টারপ্রাইজ, ভিক্টর ক্লাসিক বাস মালিক সমিতি, ৬নং মতিঝিল-বনানী ট্রান্সপোর্ট কোম্পানি, গ্রিন অনাবিল পরিবহন, গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট, অনাবিল সুপার, রাইদা এন্টারপ্রাইজ, আসমানী, সময়, বৈশাখী পরিবহন, রইছ পরিবহন, এয়ারপোর্ট-বঙ্গবন্ধু অ্যাভিনিউ মিনিবাস মালিক সমিতি ও মঞ্জিল এক্সপ্রেস।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ঢাকা শহর ও শহরতলি রুটের বাসে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম দূর করতে আমরা আরও ১৩ কোম্পানির বাসে ই-টিকিট চালু করছি। এর আগে প্রথম ধাপে ৩০টি কোম্পানির মোট এক হাজার ৬৪৩টি বাসে, দ্বিতীয় ধাপে ১৬টি কোম্পানির ৭১৭টি বাসে ই-টিকিট চালু করা হয়েছে। এরই মধ্যে ৪৬টি কোম্পানির ৭০ থেকে ৭৭ শতাংশ বাসে ই-টিকিট কার্যকর করা হয়েছে। বাকি বাসেও কার্যকর করার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ৯টি ভিজিল্যান্স টিম প্রতিদিন কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়া সমিতির নিয়োগ করা ৯ জন স্পেশাল চেকার প্রতিদিন সড়কে মনিটরিং করছেন। যেসব বাস এখনো নিয়মের মধ্যে আসেনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, অনেক যাত্রী অভিযোগ করছেন যে ই-টিকিটে দূরত্ব অনুযায়ী কিলোমিটার উল্লেখ নেই। এ বিষয়ে কিলোমিটার উল্লেখ করে ভাড়ার তালিকা তৈরি করতে আমরা এরই মধ্যে বিআরটিএকে অনুরোধ করেছি। সে মোতাবেক বিআরটিএ ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা ৪৬টি পরিবহনের স্টপেজের দূরত্ব মাপার কাজ শেষ করেছে। এখন দূরত্ব অনুযায়ী কিলোমিটার উল্লেখ করে ভাড়ার তালিকা তৈরির কাজ চলছে। আশা করি, আগামী এক সপ্তাহের মধ্যে ভাড়ার তালিকা পেয়ে যাবো। এরপর ডিভাইসে কিলোমিটার উল্লেখ করে দেবো।

আরও পড়ুন : যুগান্তকারী অবস্থানে বাংলাদেশ

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, তৃতীয় ধাপে আগামীকাল বুধবার থেকে ১৩টি পরিবহন কোম্পানির মোট ৯৪৭টি গাড়িতে ই-টিকিট চালু হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা