ছবি-সংগৃহীত
বাণিজ্য

সয়াবিন কিনছে সরকার 

সান নিউজ ডেস্ক : আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করবে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এই পণ্য কেনা হবে। দেশে ভোজ্যতেলের চাহিদা মেটাতে নেয়া হয়েছে এই উদ্যোগ।

আরও পড়ুন : বেতন-ভাতা পাবে না চিফ হিট অফিসার

দুই লিটারের পেট বোতলে এই সয়াবিন তেল সরবরাহ করবে ভারতীয় প্রতিষ্ঠান গুভেন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড। এতে মোট খরচ হবে ১৪৮ কোটি ৩০ লাখ টাকা।

জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনার অংশ হিসেবে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব গত ২৩ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায় টিসিবি। এর আগে, ২০১১ সালের জুন মাসে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে অনুমোদনের তারিখ থেকে ২০২৪ সালের ২৫ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজ, রসুন, মশুর ডাল, ছোলা, মশলা-শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা, হলুদ, তেজপাতা, সয়াবিন তেল, পাম ওয়েল, খাবার লবণ, আলু, খেঁজুর ইত্যাদি আমদানি/স্থানীয় বাজার থেকে সংগ্রহের লক্ষে পিপিএ,২০০৬ এর ৬৮(১) ধারা অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়।

আরও পড়ুন : নাৎসিদের মতোই রাশিয়া পরাজিত হবে

সূত্র জানায়, টিসিবি কর্তৃক এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আন্তর্জাতিকভাবে ক্রয়ের জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা,২০০৮ অনুসরণ করে গত ১৬ এপ্রিল তারিখে সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠান গুভেন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড, মহারাষ্ট্র, ভারত (স্থানীয় এজেন্ট: এইচএইচ এন্টারপ্রাইজ, ঢাকা) এর কাছ থেকে সয়াবিন তেল সরবরাহের জন্য দরপ্রস্তাব আহ্বান করা হয়।

সরবরাহকারী প্রতিষ্ঠানকে আগামী ৩০ জুনের মধ্যে সম্পূর্ণ সয়াবিন তেল জাহাজীকরণ সম্পন্ন করার শর্ত দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সে শর্ত মেনে দরপ্রস্তাবে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১.৩৭ ডলার উল্লেখ করে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা,২০০৮ এর বিধি-১৬ (৫ক) অনুযায়ী দাপ্তরিক প্রাক্কলিত দর প্রণয়ন করে ১.২৯ ডলার। দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক নির্ধারিত (নেগোশিয়েটেড) মূল্য প্রতি লিটার ১.২৬ ডলার।

আরও পড়ুন : চলে গেলেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার

দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক প্রাপ্ত দরপ্রস্তাব, তুলনামূলক বিবরণী, সংযুক্ত দাখিলকৃত কাগজ পরীক্ষা শেষে দরপ্রস্তাবটি রেসপনসিভ বিবেচিত হয়। মূল্যায়ন কমিটি প্রস্তাবটি দর পর্যালোচনা শেষ প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১.২৬ ডলার যথাযথ বিবেচনা করে নেগোশিয়েশন করে।

নেগোশিয়েটেড দরে সয়াবিন তেল সরবরাহের জন্য সম্মতি চাওয়া হলে প্রতিষ্ঠানটি ১.২৬ ডলার দরে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহের লিখিত সম্মতি দেয়।

দরপত্র মূল্যায়ন কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে নির্বাচিত প্রতিষ্ঠান গুভেন ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ২ লিটার পেট বোতলে ১.২৬ ডলার মূল্যে (১ ডলার=১০৭.০০ টাকা) ক্রয়ের সুপারিশ করে।

আরও পড়ুন : মাত্র ১২২০ টাকায় জর্ডান!

সূত্র আরও জানায়, দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক নির্ধারিত প্রতিলিটার সয়াবিন তেলের দর ও দাপ্তরিক প্রাক্কলিত দরের প্রতিলিটারের পার্থক্য প্রতিলিটারে ০.০৩ ডলার কম। নির্ধারিত দরে টিসিবি’র গুদাম পর্যন্ত খরচ (ভ্যাট, এআইটি, পিএসআই ফি, মেরিন ইন্স্যুরেন্স, পোর্ট চার্জ, শিপিং এজেন্ট চার্জ,স্টিভডোরিং চার্জ, সি অ্যান্ড এফ এজেন্ট কমিশন,ক্যারিং চার্জ ইত্যাদিসহ) প্রায় ১৪৬.১০ টাকা প্রতি লিটার। যা বর্তমানে স্থানীয় বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সূত্র জানায়, দরপ্রস্তাব মূল্যায়ন কমিটির নির্ধারিত প্রতি লিটারের দাম ১৪৬.১০ টাকা হিসেবে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানিতে মোট ব্যয় হবে ১ কোটি ৩৮ লাখ ৬০ লাখ ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৪৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা।

এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য আগামী মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

আরও পড়ুন : রাতে গাছ কর্তন, চলছে প্রতিবাদ

প্রসঙ্গত, বর্তমানে স্থানীয় বাজারে সয়াবিন তেলের প্রতিলিটারের গড়মূল্য ১৮২.৫০ টাকা। নির্ধারিত দর বর্তমান স্থানীয় বাজারমূল্য থেকে ৩৬.৪০ টাকা কম। এর আগে, গত ২৭ মার্চ তারিখে উন্মুক্ত দরপত্রের (জাতীয়) মাধ্যমে ২ লিটার পেট বোতলে প্রতি লিটার সয়াবিন তেল ১৭৩.৯৫ টাকা দরে দরপ্রস্তাব পাওয়া গেছে; যা থেকে মূল্যায়ন কমিটি কর্তৃক নির্ধারিত দর ২৭.৮৫ টাকা কম।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা