ছবি : সংগৃহিত
পরিবেশ

বেতন-ভাতা পাবে না চিফ হিট অফিসার

স্টাফ রিপোর্টার : মেয়র আতিকুল ইসলাম ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন প্রসঙ্গে বলেছেন, ডিএনসিসিতে এমন কোনো পদও নেই। সে কারণে এখানে সে কোনো অফিস করবে না। তার কোনো বেতন-ভাতাও দেবে না ডিএনসিসি।

আরও পড়ুন : রাতে গাছ কর্তন, চলছে প্রতিবাদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) পক্ষ থেকে সদ্য নিয়োগ পেয়েছেন ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন।

সোমবার (৮ মে) রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে ডিএনসিসি মেয়র’স কাপ টুর্নামেন্ট-২০২৩ এর ভলিবল বিভাগের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন : ধানমণ্ডিতে গাছকাটা বন্ধের দাবি

ডিএনসিসি মেয়র বলেন, এশিয়ার মধ্যে প্রথমবারের মতো ঢাকা শহরে চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিনকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়।

তবে এই নিয়োগ বিষয়টা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নয়, এই পদের জন্য সিটি কর্পোরেশনে কোনো চেয়ার বা পোস্ট নেই। তার যা যা দরকার সবই দেবে আর্শট-রক ফেলার ফাউন্ডেশন। তারা এখন পর্যন্ত সারা বিশ্বে ৭ জন নারীকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ফারাক্কা ব্যারেজ সমস্যা দিল্লির বিষয়

আতিকুল ইসলাম বলেন, বুশরা আফরিন আমার মেয়ে। সে নিজের যোগ্যতায় এখানে এসেছে। সিটি কর্পোরেশনে থেকে সে কোনো সুবিধা নেয়নি, পাবেও না।

তিনি আরও বলেন, বুশরা সম্পূর্ণ নিজ যোগ্যতায় চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে। সে কার মেয়ে সেটা মুখ্য বিষয় নয়, পুরো এশিয়ার মধ্যে একজন নারী চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে সে, এটা আসলেই গর্বের বিষয় বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা