জাতীয়

চিফ হিট অফিসার এখন কেমন আছেন ?

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে সদ্য নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন : আপনি একজন সফল অর্থনৈতিক নেতা

শুক্রবার (৫ মে) নমুনা পরীক্ষার পর তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানতে পারেন। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। সেখানেই তার চিকিৎসা চলছে।

বুশরা আফরিনের বর্তমানে কিছুটা কাশি রয়েছে। সেই সঙ্গে শারীরিক দুর্বলতাও আছে বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন।

তিনি বলেন, বুশরা আফরিন তার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বুশরা আফরিনের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার টেস্টের পর তার করোনা পজিটিভ ফলাফল আসে। এর আগে তার জ্বর ও কাশিসহ অন্যান্য করোনা উপসর্গ ছিল। শুক্রবার পর্যন্তও তার জ্বর ছিল। এরপর থেকে কাশি এবং শারীরিক দুর্বলতা রয়েছে।

আরও পড়ুন : ভয়াবহ বন্যায় ১৭৬ জনের মৃত্যু

ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে উত্তর সিটির সঙ্গে সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার (আর্শট-রক)। এই প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। এজন্য তারা বিভিন্ন দেশে নিজেদের অর্থে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দিয়েছে। একইভাবে ঢাকা উত্তর সিটিতে তারা বুশরা আফরিনকে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ করেছে।

বুশরা আফরিন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের মেয়ে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করে বলছেন, নিজের মেয়েকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন মেয়র আতিক! এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনাও শুরু হয়েছে।

আসলে তাকে নিজেদের পক্ষে নিয়োগ দিয়েছে আর্শট-রক ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। এজন্য তারা বিভিন্ন দেশে নিজেদের অর্থে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দেয়। তিনি বাংলাদেশসহ পুরো এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার।

আরও পড়ুন : চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি

এশিয়ার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা অনুভব করা দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। গত মাসে তাপপ্রবাহের সময় ঢাকায় তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে, যা ছয় দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা