ছবি-সংগৃহীত
বাণিজ্য

সারাদেশের ঈদবাজার শেষ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, ঈদের আগে বঙ্গবাজারের পর রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগায় সারাদেশের ঈদবাজার শেষ হয়ে গেছে।

আরও পড়ুন: অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার নির্দেশ

শনিবার (১৫ এপ্রিল) নিউ সুপার মার্কেটে আগুন লাগার পর গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি।

তিনি বলেন, আতঙ্ক নিয়ে, সন্দেহ নিয়ে ব্যবসা পরিচালনা করা যায় না। নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় শুধু নিউমার্কেটের ব্যবসায়ীরা নন, সারাদেশে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।

হেলাল উদ্দিন বলেন, আমাদের দুর্ভাগ্য। করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমনিই আমাদের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। এরমধ্যে এ ধরনের ঘটনা সারাদেশের ব্যবসায়ী, বিশেষ করে পুরো ঈদবাজারকে চরম ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। পরপর দুটি ঘটনা আমাদের চরম ক্ষতির মধ্যে ফেলে দিলো।

আরও পড়ুন: ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১২

তিনি আরও বলেন, বঙ্গবাজার এবং নিউমার্কেটের আগুন লাগার সময় একই। তবে আমি মনে করছি না এটা কোনো ষড়যন্ত্র। তারপরও তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি রিপোর্ট দেবে। এর আগে তদন্ত কমিটি যে রিপোর্ট (বঙ্গবাজারের আগুন নিয়ে) দিলো তাতে আমরা দেখলাম মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে। এখন তদন্ত ছড়া হঠাৎ কোনো কিছু বলা মুশকিল।

হেলাল উদ্দিন বলেন, পরপর দুটি মার্কেটে আগুন লাগার ঘটনাকে আমরা মোটেও স্বাভাবিক মনে করছি না। মনে করছি আমাদের কপাল পুড়ছে।

তিনি বলেন, এই আগুনের ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনই অনুমান করা সম্ভব না। কাপড়ে আগুন লাগা মানে দুই-তিনদিন পর্যন্ত জ্বলে। ভেতর থেকে হঠাৎ আগুন বেরিয়ে আসে। ঈদের আগে এই আগুনের কারণে সারাদেশের ঈদবাজার শেষ। আতঙ্ক নিয়ে, সন্দেহ নিয়ে তো আর ব্যবসা পরিচালনা করা যায় না।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

আরও পড়ুন: সৌদি-ইয়েমেনের ৯০০ বন্দি বিনিময়

পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। তাদের সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরাও।

৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তবে আগুন পুরোপুরি নির্বাপনে সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা