ছবি- সংগৃহীত
জাতীয়

নিউমার্কেটের সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, মঙ্গলবার (১৯ এপ্রিল) নিউমার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালে অ্যাম্বুলেন্সে হামলার যে ঘটনা ঘটেছিল তাতে নিউমার্কেটের কেউ জড়িত ছিল না। সেখানে তৃতীয় পক্ষ হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজ দেখলেই বিষয়টা স্পষ্ট হবে।

আরও পড়ুন: পরিস্থিতি শান্ত রাখতে যা যা করণীয় পুলিশ সব করেছে

বুধবার (২০ এপ্রিল) দুপুরে নিউ মার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি বলেন, ব্যবসায়ীরা সম্মানজনক অবস্থানে থাকে। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সে হামলা ব্যবসায়ীরা করেননি। এখানে তৃতীয় পক্ষ ছিল। তাদের কাজ এগুলো ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

হেলাল উদ্দিন বলেন, তৃতীয় পক্ষের কাজ। তারাই হামলা করেছে। অ্যাম্বুলেন্সে হামলা করেছে, গণমাধ্যমের ওপর হামলা করেছে। এসব ঘটনায় ব্যবসায়ী বা ঢাকা কলেজের ছাত্ররা ছিল না, তৃতীয় পক্ষের কাজ ছিল এসব ঘটনা।

আরও পড়ুন: নওয়াজের সঙ্গে বৈঠক করবেন বিলাওয়াল

এ সময় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. শাহীন বলেন, ঢাকা কলেজের কোনো প্রতিনিধি আমাদের কাছে আসেননি। যারা এসেছিলেন তারা ঢাকা কলেজের কি না এটাও জানি না। আমরা বা আমাদের প্রতিনিধি যেতে পারিনি। আমরা শান্তি চাই, সহাবস্থান চাই, দোকান খুলতে চাই।

এ সময় কী ধরনের দায়িত্ব পালন করবেন তা জানতে চাইলে এড়িয়ে যান ডা. শাহীন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা