ছবি: সংগৃহীত
বাণিজ্য

কেনা হচ্ছে ২৫ হাজার মেট্রিক টন চিনি

সান নিউজ ডেস্ক : রমজান মাসকে সামনে রেখে স্থানীয় ও আন্তর্জাতিক পৃথক দুটি দরপত্রের মাধ্যমে ১২ হাজার ৫০০ মেট্রিক টন করে মোট ২৫ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টেড্রিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এতে ব্যয় হবে ২০১ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকা।

আরও পড়ুন : শবে বরাতে দেশবাসীকে ফখরুলের শুভেচ্ছা

বৃহস্পতিবার (৯ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে অনুষ্ঠেয় মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে।

সূত্র থেকে জানা যায়, বার্ষিক ক্রয় পরিকল্পনায় টিসিবি’র ২০২২-২০২৩ অর্থবছরে ১,৩৮,০০০ মেট্রিক টন চিনি ক্রয়ের লক্ষমাত্রার অংশ হিসেবে ২৫ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন : সারা দুনিয়ায় সংকট আছে

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী, স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০২২-২০২৩ অর্থবছরে টিসিবি’র মোট চাহিদার অংশ হিসেবে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি জরুরি প্রয়োজনের ভিত্তিতে ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

এর পরিপ্রেক্ষিতে, টিসিবি থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি সরাসরি ক্রয়ের জন্য স্থানীয় টিইসি প্রতিষ্ঠান গ্লোবাল করপোরেশনের কছে দরপ্রস্তাব চাওয়া হলে প্রতিষ্ঠানটি দরপ্রস্তাব দাখিল করে। প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি কেজি চিনির মূল্য ১০৬ টাকা হিসাবে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি সংগ্রহ করা হবে। এতে ব্যয় হবে ১৩২ কোটি ৫০ লাখ টাকা।

আরও পড়ুন : মৃত্যুতে শীর্ষে তাইওয়ান

এছাড়া, ২০২২-২০২৩ অর্থবছরে টিসিবি’র মোট চাহিদার অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে গোল্ডেন উইংস জেনারেল ট্রেডিং, ইউএই (স্থানীয় এজেন্ট), সানজাইব লিমিটেডের কাছে আরও ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি ক্রয়ের জন্য দরপ্রস্তাব আহ্বান করা হয়।

পরীক্ষা শেষে প্রস্তাবটি রেসপনসিভ হয়। এতে দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মেট্রিক টন ৫২০ মার্কিন ডলার হিসেবে ব্যয় হবে ৬৮ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা