বাণিজ্য

খুলনায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

সান নিউজ ডেস্ক: খুলনায় কার্যরত সব তফসিলি ব্যাংকের সহযোগিতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লিড ব্যাংক হিসেবে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩ আয়োজন করে।

শনিবার (৪ মার্চ) খুলনায় স্থানীয় এক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস.এম হাসান রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবু সাঈদ মোঃ আরিফ-উল-ইসলাম ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সোহেলী আফরীন।

স্কুল ব্যাংকিং বিষয়ক প্রামাণ্য চিত্র 'স্বপ্ন' প্রদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক তানবীর এহসান। ব্যাংকের খুলনা জোনপ্রধান মোঃ আবদুস সালামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন খুলনা শাখাপ্রধান মোঃ ইয়াকুব আলী। আরও বক্তব্য দেন সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা