বাণিজ্য

ইসলামী ব্যাংকের পিসিআইডিএসএস সার্টিফিকেট লাভ

সান নিউজ ডেস্ক: গ্রাহকদের সর্বোচ্চ ডেটা সুরক্ষা নিশ্চিত করায় ‘পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআইডিএসএস) ভার্সন ৩.২.১’ সার্টিফিকেট অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

আরও পড়ুন: ত্রিশালের ৫ জনের যাবজ্জীবন

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী পিসিআইডিএসএস-এর সার্টিফিকেট অর্গানাইজেশন ‘কন্ট্রোল কেস’এর প্রেসিডেন্ট সুরেশ দাদলানি-এর হাত থেকে এ সার্টিফিকেট গ্রহণ করেন।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, মোঃ নাইয়ার আজম, মোঃ সিদ্দিকুর রহমান ও আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার এস.এম মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

পিসিআইডিএসএস-এর নীতিমালা অনুযায়ী উন্নত নেটওয়ার্ক ব্যবস্থা, নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার মাধ্যমে ইসলামী ব্যাংক এই সনদ অর্জন করেছে।

আরও পড়ুন: ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ৩৬

অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা ও একই সাথে কার্ডের লেনদেন বেড়ে যাওয়ায় কার্ড ইস্যুকারী, ব্যবহারকারী এবং পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বাড়তি সুরক্ষা নিশ্চিত করতে পিসিআইডিএসএস নীতিমালা তৈরি করা হয়েছিল।

পিসিআইডিএসএস-এর এই সনদ আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতার একটি স্বীকৃতি যারা কার্ডের ডেটা গ্রহণ, সংরক্ষণ কিংবা স্থানান্তর নিয়ে কাজ করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা