বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ছবি)
বাণিজ্য

দেশে তাকিয়ে থাকার মতো উন্নয়ন হয়েছে

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে তাকিয়ে থাকার মতো উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সত্যিকার অর্থে সারাদেশ বদলে গেছে। আমাদের কৃষিখাত থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করে অনেক এগিয়ে গেছে।

আরও পড়ুন: সেবাদানে নার্সদের সতর্ক হওয়া উচিত

রোববার (১৯ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমের (সিসিএমএস) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট যখন আসে তখন অনেকেই বলেছেন এটা হবে না। এখন মানুষ প্রত্যন্ত গ্রামে বসে তার জমিতে কতটুকু সার লাগবে সেটা জানতে পারছে এই ডিজিটাল প্লাটফর্ম থেকে।

টিপু মুনশি বলেন, আইসিটি মন্ত্রণালয় এই কাজগুলো করে দিয়েছে বলে আজকে আমরা একটা বড় মাঠ পেয়েছি। কিন্তু এর পেছনে যে পরিশ্রম সেটা আইসিটি মন্ত্রণালয় করেছে।

আরও পড়ুন: জঙ্গি হামলার আশঙ্কা নেই

মন্ত্রী বলেন, আমরা গ্লোবাল প্রতিযোগিতায় পিছিয়ে নেই। বেশ তাড়াতাড়ি ধরে ফেলেছি সব। বর্তমান প্রেক্ষাপটে সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) খুব দরকার। কারণ মানুষ ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে যাতে না ঠকে, ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য এই সিস্টেম দরকার। এটা হওয়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের উপকার হয়েছে।

সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমকে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, এক সময় অনেক ঝামেলা গেছে। অনেক অভিযোগ, ফোন, অফিসারদের সঙ্গে মিটিং, রাতে ঘুমাতে পারিনি। এগুলো খুব খারাপ অবস্থা। আর ভালো দিক হচ্ছে এই খাত হঠাৎ করে এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা যেন এখাতে উৎপন্ন সমস্যা সহজেই সমাধান করতে পারি। এজন্য এই সিস্টেম দরকার। এটা হওয়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের খুব উপকার হয়েছে। কিছুটা হলেও আমরা স্বস্তিতে থাকতে পারবো, যে মানুষের যাওয়ার একটা জায়গা আছে, যেখানে তারা সমস্যার সমাধান পেয়ে যাবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমের মূল ইউজার হলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরকারের সব সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়।

আরও পড়ুন: টানা ৩০ বছর ক্ষমতায় থাকতেই হবে

প্রতিমন্ত্রী বলেন, ২০১৮ সালে ই-কমার্স নিয়ে যখন সমস্যা দেখলেন, তখন সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় বেসিস, বাণিজ্য মন্ত্রণালয়, ই-ক্যাবসহ সবার সহযোগিতায় ডিজিটাল কর্মাস নীতিমালা করি। তখন ডিজিটাল কর্মাসের সাইজ ছিল ছোট, বর্তমানে ২২ হাজার কোটি টাকা। একটা রাষ্ট্রকে সামনে নিতে রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতার দূরদর্শী সিদ্ধান্ত কতোটা গুরুত্ব তার জন্যই আজকে ডিজিটাল নীতিমালা পেলাম।

তিনি আরও বলেন, ডিজিটাল হাটে তিন লাখ ৮৬ হাজার পশু কেনাকাটা হয়েছে। দুই হাজার ৭০০ কোটি টাকা লেনদেন হয়েছে। পাশাপাশি ৮-১০ টি অভিযোগ পেয়েছি সেটাও সমাধান হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএসএম সফিকুজ্জামান, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ প্রমুখ।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা