প্রতীকী ছবি
বাণিজ্য

কমলো তেলের দাম

সান নিউজ ডেস্ক: দেশের খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৮৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম কমিয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে দাম ছিল ১৯২ ও ১৭২ টাকা।

আরও পড়ুন: আ’লীগ ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়

ব্যবসায়ীদের সঙ্গে গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচার পর দাম কমানোর বিষয়ে এই সিদ্বান্ত নেয় সরকার।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আকতার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে নতুন এ দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: মরুভূমি থেকে ২৭ লাশ উদ্ধার

এতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত ও মূল্য পর্যালোচনার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে পরিশোধিত সয়াবিন তেল ও পাম সুপারের (খোলা) এই নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হলো।

সরকারের সিদ্বান্ত অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৭ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৭২ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি লিটার পাম তেলর নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। বর্তমান বাজারে পাম তেল প্রতি লিটার ১২১ টাকায় বিক্রি হচ্ছে। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে করা হয়েছে ৯০৬ টাকা করা হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রদূতকে বিতর্কিত করা ঠিক হয়নি

আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সান নিউজ/এমআর/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

নতুন মিশনে বাংলাদেশের সাবেক কোচ অ্যালেন ডোনাল্ড

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির দল জোবার্গ সুপার কিংসের (জেএ...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা