প্রতীকী ছবি
বাণিজ্য

রোজায় পণ্য বাকিতে আমদানির সুযোগ

সান নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে ৮টি নিত্যপণ্য বাকিতে আমদানি করার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। পণ্য ৮টি হলো- ভোজ্যতেল, খেজুর, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি।

আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে অনুমোদিত সব ব্যাংকের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়, আসন্ন রমজানে ভোজ্যতেল, খেজুর, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ৯০ দিনের সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ পাবেন। এ সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য হবে।

আরও পড়ুন: জঙ্গিদের সহযোগিতা করেছেন জামায়াত আমির

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ব্যাংকের নেওয়া এ ব্যবস্থা আসন্ন রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্যের যোগান নিশ্চিত করবে। ডলার সংকটের কারণে এসব পণ্য এলসি খোলার ক্ষেত্রে যেসব অনিশ্চয়তা তা কেটে গেলো।

এর আগে ১১ ডিসেম্বর রমজানে ৮ পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা নিশ্চিতে আমদানি এলসি স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে বৈঠকে চীন

এরপর রোববার (১২ ডিসেম্বর) এ সকল পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানি এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

তখন রপ্তানিকারকরা বলেছিলেন, এসব পণ্য আমদানিতে আমদানিকারক কোনো নগদ মার্জিন দেন না। মার্জিন কার্যকর আছে শুধু বিলাসী পণ্য আমদানির ক্ষেত্রে। এরপর মঙ্গলবার নতুন এ নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: জনগণ বিএনপিকে লালকার্ড দেখিয়েছে

ব্যবসায়ীরা জানান, রমজানে শুধু ৮ পণ্য নয়, এর বাইরেও অনেক আমদানি পণ্য রয়েছে। রমজানের পর ঈদ আসবে। এসব দিক বিবেচনায় এলসি খোলায় যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, এজন্য জরুরি ভিত্তিতে রিজার্ভ থেকে ব্যাংকগুলোকে ডলার সহায়তার কথা বলেন।

একইসঙ্গে আমদানি ও রপ্তানিতে ডলারের এক রেটেরও দাবি জানান ব্যবসায়ীরা।

সান নিউজ/এমআর/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা