বাণিজ্য

চিনির কোনো অভাব নেই

সান নিউজ ডেস্ক: দেশে চিনির কোনো অভাব নেই। কিছু অসাধু ব্যবসায়ী বাজারে এই পণ্যটির কৃত্রিম সংকট তৈরি করছেন। ব্যবসায়ীদেরও দেশের কথা চিন্তা করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আরও পড়ুন: মহিলা লীগের নতুন কমিটি ঘোষণা

শনিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসন ও রাজশাহী বিসিক এই মতবিনিময় সভার আয়োজন করে।

শিল্পমন্ত্রী বলেন, আমাদের পরিসংখ্যান বলছে দেশে পর্যাপ্ত চিনি মজুত আছে এবং আগামী রমজান পর্যন্ত চিনির মজুত রয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বাজারে এ খাদ্য পণ্যটির কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। এ অবস্থায় বাজারে যেন চিনির সংকট না হয় সেজন্য সরকার বাণিজ্য মন্ত্রণালয়কে আরো চিনি এনে রাখার জন্য বলেছে।

তিনি আরও বলেন, রাজশাহী নান্দনিক শহর। পরিবেশবান্ধব শিল্পের মাধ্যমে এই শহরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়েই আলোচনা করতে এসেছি। যেসব দাবি-দাওয়া উঠে এসেছে সেগুলো নিয়ে এখন আমি এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন প্রধানমন্ত্রীর কাছে যাবো।

আরও পড়ুন: শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হবে

নূরুল মজিদ বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে যেসব কলকারখানা আছে সেগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। যেসব কলকারখানার যন্ত্রপাতি পুরনো হয়েছে সেখানে নতুন যন্ত্রপাতি দেওয়া হবে। এসব কারখানা চালুর জন্য দেশি-বিদেশি ব্যবসায়ীদের আহ্বান জানানো হচ্ছে। পিপিপির মাধ্যমে এগুলো চালু করা হবে।

জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন, বিসিকের চেয়ারম্যান (গ্রেড-১) মুহ. মাহবুবর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এবং রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা