আগামী মাস থেকে ডলার সংকট থাকবে না
বাণিজ্য

আগামী মাস থেকে ডলার সংকট থাকবে না

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী মাস থেকে দেশের কোনো ব্যাংকে ডলার সংকট থাকবে না।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সালমান এফ রহমান মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, রমজান মাসের জন্য প্রয়োজনীয় দ্রব্যও আমদানি করা হবে। তাতে কোনো সমস্যা হবে না।

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বেড়ে গেছে। তার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ছে।

আরও পড়ুন : সবজি বাজারে ক্রেতাদের নাভিশ্বাস

টিসিবি ও বিভিন্ন কার্ডের মাধ্যমে প্রায় এক কোটি পরিবারকে বিভিন্নভাবে সহায়তার আওতায় আনা হয়েছে। যার মাধ্যমে সহায়তা পাবেন দেশের সাড়ে ৫ কোটি মানুষ। ফলে রমজানে কোন দুর্ভোগ থাকবে না বলেও জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একই অনুষ্ঠানে বলেন, মেহেরপুর কৃষি প্রধান এলাকা। চারটি ফসল উৎপাদন হয় এ জেলায়। তাই জেলায় ফুড প্রসেসিং কেন্দ্র গড়ে তোলা হবে। যার মাধ্যমে জেলার উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি করা হবে।

আরও পড়ুন : দেশের শক্তিশালী ব্যাংকের স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান শনিবার সকালে আইএফআইসি ব্যাংকের ১০০তম উপশাখার উদ্বোধনের লক্ষে মুজিবনগরে আসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন। পরে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে আইএফআইসি ব্যাংকের ১০০তম উপশাখার উদ্বোধন করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা