বাণিজ্য

বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন

সান নিউজ ডেস্ক: ‘বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ পূর্তি উপলক্ষ্যে চট্টগ্রাম এওটিএস অ্যালামনাই সোসাইটি (সিএএএস)-এর উদ্যোগে (২২ অক্টোবর) শনিবার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএম-এর চেয়াম্যান আলী হুসাইন আকবর আলী। অনুষ্ঠানে ‘‘বাংলাদেশের টেকসই উন্নয়নে জাপানের অবদান’’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ।

ড. সেলিম বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ গঠনে জাপানের ভূমিকা অনস্বীকার্য। তিনি বাংলাদেশ-জাপান দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফর এবং এ সম্পর্ক চলমান রাখার ক্ষেত্রে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়নসহ বিভিন্ন সেক্টরে রেকর্ড পরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির জন্য তিনি জাপানি দূতাবাস, জাইকা, জেবিআইসি, জেট্রো-এর ভূমিকা বিশদভাবে তুলে ধরেন। হলি আর্টিজান হামলার পরও বাংলাদেশ-জাপান দ্বি-পাক্ষিক সম্পর্ক স্বাভাবিক ছিল। এ থেকে প্রমাণিত হয় জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।

সিএএস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এ ইউ এম জোবাইয়র-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেনটেটিভ ইছিগুছি তমুহিদে, জেটার কান্ট্রি প্রতিনিধি ইয়োজি অন্দো এবং এওটিএস উপদেষ্টা ড. এ.কে.এম মোয়াজ্জেম হোসেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা