ভারতীয় গরুর দাপটে দেশি খামারিরা আতঙ্কে
বাণিজ্য

ভারতীয় গরুর দাপটে খামারিরা আতঙ্কে

সান নিউজ ডেস্ক : আসছে ভারতীয় গরু আমদানির বৈধতাও নেই এবং নেই করিডোর ব্যবস্থা। তবু দেশী গরুর হাটে দেখা মিলছে ইন্ডিয়ান গরুর লম্বা সারি। দেশি গরুর তুলনায় দাম কম হওয়ায় বিশালদেহী এসব গরু হাটের পাইকার ও ক্রেতাদের নজর কাড়ছে।

আরও পড়ুন : পদ্মা সেতুতে স্বপরিবারে প্রধানমন্ত্রী

দামের তারতম্যের কারণে দেশি গরু থেকে মুখ ফিরিয়ে সবাই ঝুঁকে পড়ছে চোরাই পথে আসা এসব গরুর দিকে। এতে ছোট-বড় খামারি ও প্রান্তিক কৃষকরা বিপাকে পড়েছেন।

প্রতিবছর ইন্ডিয়ান গরুর অবৈধ অনুপ্রবেশে দেশীয় গরু বিক্রির ওপর বড় ধরনের প্রভাব পড়ে। এসব কারণে হতাশ হয়ে পড়েছেন দেশি খামারিরা।

গত শনিবার (২ জুলাই) সীমান্তবর্তী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী কোরবানির হাটে এমন চিত্রই দেখা গেছে।

আরও পড়ুন : রেল যোগাযোগ বন্ধ

উপজেলার চর ভূরুঙ্গামারী গ্রামের ভারতীয় গরু বিক্রেতা জালাল উদ্দীন বলেন, বর্ডার হাট থেকে আমরা গরুগুলো কিনে আনি। ওরা কীভাবে ভারত থেকে গরুগুলো আনে, তা আমার জানা নেই। তবে গত বছরের তুলনায় এবার বেশি গরু আনতে পারি নাই।

ভারতীয় গরুর দামের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান, ভারতে গরুর দাম কম। কিন্তু দেশে আনা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের লোকদের টাকা দিতে হয় বলে দামটা একটু বেশি পড়ে। লস করে তো আর কেউ ব্যবসা করতে পারবে না।

একই উপজেলার বাঁশজানী গ্রামের খামারি আয়নাল হক বলেন, সরকার ভারতীয় গরুর কোনো করিডোর ব্যবস্থা রাখেনি। কিন্তু হাটে ভারতীয় গরুর অভাব নেই। আমরা যারা ছোট-বড় খামারি সারা বছর পরিশ্রম করে লাভের আশায় কোরবানির হাটে দেশীয় গরু বিক্রি করতে আসি, এখন ভারতীয় গরুর দাপটে আমাদের গরুগুলো খুব কম দামে বিক্রি করতে হয়। এভাবে প্রতিবছর লস খেয়ে অনেক খামারি খামার বন্ধ করে দিছে।

আরও পড়ুন : লিসিচানস্ক শহর রাশিয়ার দখলে

আন্ধারির ঝাড় গ্রামের মাহতাব হোসেন বলেন, প্রতিবছর শুনি ভারতীয় গরু আসা বন্ধ। অথচ হাটে এসে দেখি ভারতীয় গরুর অভাব নেই। তাহলে ওই গরুগুলো কোন দিক থেকে আসতেছে?

তিনি আরও বলেন, সরকারের প্রতি অনুরোধ, আপনারা মানুষ পাচারের মতো গরু পাচার চক্রের প্রতি নজর দেন। কেননা বেকারত্ব দূর করতে যেসব ছোট-বড় খামারিরা খামার করার জন্য উদ্যোগ নিচ্ছেন, এ রকম অবস্থা হলে তারা বিপদে পড়বেন।

মো. সাখাওয়াত হোসেন নামের একজন খামারি বলেন, ভারতীয় গরু আসার কারণে ব্যাপারিরা দেশি গরুর প্রতি তেমন দামাদামি করছে না। গরু নিয়ে বিক্রি করতে না পেরে বাধ্য হয়ে বাড়ি ফেরত যাচ্ছি।

আরও পড়ুন : রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ

কুড়িগ্রাম প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, জেলায় ছোট-বড় মিলে প্রায় ১ হাজার ৭০টি খামার রয়েছে। এতে গরুর সংখ্যা ৯ লাখেরও বেশি। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১ লাখ ৩৪ হাজার পশু প্রস্তুত আছে। আর এখানকার চাহিদা প্রায় ৯০ হাজার। বাকি পশুগুলো যাবে দেশের বিভিন্ন প্রান্তে।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) লে. কর্নেল মো. আব্দুল মুত্তাকীম বলেন, যেহেতু চারদিকে বন্যা পরিস্থিতি, বিভিন্ন দিক থেকে হয়তো অবৈধভাবে ভারতীয় গরুগুলো আসতে পারে। সেগুলো বিক্রি করছেন তারা। কোরবানি উপলক্ষে সীমান্তে টহলব্যবস্থা আরও জোরদার করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা