বাণিজ্য

বেগুনের দামে সেঞ্চুরি ছুঁই ছুঁই শসা

নাজির হোসেন: ঢাকার কাছে মুন্সীগঞ্জ শহর-শহরতলীর বাজারগুলোতে রমজান উপলক্ষে বেগুনের দাম কেজিতে ১০০ টাকা ছাড়িয়ে গেছে। চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি। শসা, বরবটি, সজনের দাম কেজিতে একশ’ টাকার কাছাকাছি। সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে দাম আরও বেড়ই চলছে।

আরও পড়ুন: কিয়েভ পুরোপুরি রুশ সেনা মুক্ত

শহরের বিভিন্ন বাজারে বয়লার মুরগির কেজি ১৬০ থেকে ১৭০ টাকা বিক্রি হতে দেখা গেছে। যা গত সপ্তাহে ছিল ১৫৫ থেকে ১৬০ টাকা। সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা। আর সাদা কর্ক মুরগি কেজি ২৮০ থেকে ২৯০ টাকা।

সবজির বাজারে সরেজমিন দেখা গেছে, মান ও বাজার ভেদে বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। গত সপ্তাহে বেশিরভাগ বাজারে বেগুনের কেজি ৪০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। কাজেই সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। শহরের প্রধান বাজারে ১০০ টাকা কেজি দেশীয় ভালো কালো বেগুন বিক্রি করেন মাসুদ হোসেন।

তিনি বলেন, রোজার প্রথম দিন সামনে রেখে পাইকারি বাজার ৩৫০ টাকা পাল্লা কিনতে হয়েছে। ভাড়া ও ঘাটতি দিয়ে ১০০ টাকা কেজি না বেচলে লাভ হয় না। তাই ১০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। রোজায় বরাবরই বেগুনের চাহিদা বেশি থাকে। আবার সপ্তাহের লকডাউন চলছে। এতে চাহিদা বেড়ে যাওয়ার কারণে বেগুনের দাম বেড়েছে। দাম বাড়লেও বাজারে বেগুনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। যেভাবে বেগুনের দাম বাড়ছে তাতে কেজি দেড়শ’ টাকা হলেও অবাক হওয়ার কিছু নেই।

আরও পড়ুন: স্ত্রীকে পুড়িয়ে হত্যা

তিনি বলেন, কেউ কেউ বেগুনের দাম শুনেই চলে যাচ্ছে। সবকিছু ভেবে-চিন্তেই বেগুন এনেছি। বেশি আনলে বিক্রি হবে না, তাই পাঁচ কেজি এনেছি।

এদিকে গত সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হওয়া সজনের ডাটার দাম বেড়ে ১০০ থেকে ১৫০ টাকা হয়েছে। দাম বাড়ার তালিকায় রয়েছে পটল, বরবটি, শিম, ঢেঁড়স, টমেটোসহ অন্যান্য সবজিগুলোও।

পটলের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা। গত সপ্তাহে ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে ৭০ থেকে ৮০ টাকা হয়েছে। ঢেড়সের কেজিও বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭০ থেকে ৮০ টাকা। ৪০ টাকা কেজিতে নেমে আসা শিমের কেজি আবার ৬০ টাকায় উঠেছে। রোজায় চাহিদা বাড়ায় দাম বেড়েছে পাকা টমেটো ও শসার। গত সপ্তাহে ২০ থেকে ২৫ টাকা কেজি বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে ৪০ থেকে ৫০ টাকা হয়েছে। ২৫ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি দাম বেড়েছে শাকের। দামে বিক্রি হচ্ছে লাল শাক, সবুজ শাক, পাট ও কলমি শাক। পুঁই শাকের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা।

সবজির দাম নিয়ে বিরক্তি প্রকাশ করে দেওভোগ এলাকার বাসিন্দা বাদল মিয়া বলেন, রোজাকে হাতিয়ার করে ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়ি দিয়েছে। এতে ব্যবসায়ীরা এই অনৈতিক কাজ করছে। আল্লাহ এটা সহ্য করবে না।

আরও পড়ুন: এসকে সিনহার মামলার প্রতিবেদন আবারও পেছাল

মাঠপাড়া থেকে বাজার করতে আশা কিরন মৃধা বলেন, বাজারে কারো কোনো তদারকি নেই। এ কারণে মুনাফা লোভী ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়ি দিচ্ছে। সংশ্লিষ্টদের উচিত দ্রুত বাজার তদারকিতে নামা। তা না হলে কষ্টে থাকা মানুষগুলোর কষ্ট আরও কয়েক গুণ বেড়ে যাবে।

পশ্চিম দেওভোগ এলাকার সবজি বিক্রেতা মনির শেখ বলেন, সবাই ভাবে আমরা সবজির দাম বেশি রাখছি। আড়তে গেলেই টের পাবেন সবজির দাম কি হারে বেড়েছে। আমরা অল্প লাভেই সবজি বিক্রি করেছি। আড়তে দাম বাড়লে তো আমাদের কিছু করার নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা