১ মাসের পণ্য একসঙ্গে কিনবেন না-বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বাণিজ্য

১ মাসের পণ্য একসঙ্গে কিনবেন না

সান নিউজ ডেস্ক : হুড়োহুড়ি করার কিছু নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পবিত্র মাহে রমজানকে ঘিরে দেশবাসীকে একসঙ্গে এক মাসের খাদ্যপণ্য কিনতে নিষেধ করে দিয়েছেন ।

আরও পড়ুন : সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

যতটুকু প্রয়োজন, ততটুকু কেনাই ভালো। একসঙ্গে এক মাসের বাজার করারও দরকার নাই। আমাদের প্রচুর সাপ্লাই রয়েছে। বাজারে যে স্টক রয়েছে, তাতে ঘাটতি হবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং আয়োজিত মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

আরও পড়ুন : বিএনপি নেতৃত্ব আজ বিভক্ত

টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণের অভিযোগ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‌এক কোটি মানুষকে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আমরা দুই দুইবার ১ কোটি মানুষকে পণ্য দিব।

কার্ড বিতরণে অভিযোগ যেসব জায়গা থেকে উঠেছে, তা তদন্ত করা হচ্ছে। আদৌ কোথাও অনিয়ম হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে যে রিপোর্ট আছে, নট ইভেন ওয়ান পারসেন্ট কমপ্লিন আছে। ৯০ শতাংশ পারফেক্টলি হয়েছে। তারপরও কোথাও যদি অনিয়ম থাকে, আমরা ব্যবস্থা নিব।

আরও পড়ুন : ক্ষমতা হারানোর ঝুঁকিতে ইমরান!

বাণিজ্যমন্ত্রী বলেন, ‌তেলসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। বাজার পরিস্থিতি সম্পর্কে আমার কাছে প্রতি এক-দেড় ঘণ্টা পর পর রিপোর্ট আসে। আমরা মূল্য বেধে দিয়েছি ১৬৮ টাকা, এখন তার চেয়েও কমে ১৬৫ টাকায় তেল বিক্রি হচ্ছে। তবে কোথাও ১৬৮ টাকার বেশিতে বিক্রি হচ্ছে না। বাজার মনিটরিং চলছে, রমজানে তৎপরতা আরও বাড়ানো হবে।

আরও পড়ুন : শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবদুল আলীম মাহমুদ, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহেমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশং রংপুর মেট্রোপলিটন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। আলোচনা শেষে টেলিভিশন ও বেতারের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা