সিএনজি স্টেশন (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

রোজায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক: রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে দেশের সব সিএনজি স্টেশন আরও এক ঘণ্টা বেশি সময় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর কারণে এখন থেকে দেশে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে।

বুধবার (৩০ মার্চ) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ১ মার্চ প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা দেশের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার আসন্ন পবিত্র রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত বিকাল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশন হতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি এ সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে সিএনজি স্টেশনগুলোকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

এতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিমগুলো নিয়মিত মনিটরিং করবে। তারা সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী আইনী ব্যবস্থা নেবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা