ঠাকুরগাঁওয়ে সফল নারীরা পেলেন সম্মাননা ক্রেস্ট
বাণিজ্য
অনলাইন উদ্যোক্তা পরিবার

ঠাকুরগাঁওয়ে সফল নারীরা পেলেন সম্মাননা ক্রেস্ট

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : অনলাইন উদ্যোক্তা পরিবার আয়োজিত মুগ্ধ বিউটি মেকওভারের সহযোগিতায় ঠাকুরগাঁওয়ের অনলাইন উদ্যোক্তাদের নিয়ে "উদ্যোক্তা আসর” অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : কলকাতায় ডুবল বাংলাদেশি জাহাজ

বৃহস্পতিবার ( ২৪ মার্চ ) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। মোট ৫ জন উদ্যোক্তাকে ক্রেস্ট এর মাধ্যমে সন্মাননা জানান আমন্ত্রিত অতিথিরা ।

ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের সফল উদ্যোক্তা "মুগ্ধ বিউটি মেকওভার" প্রতি মাসে গ্রুপ থেকে প্রায় লক্ষাধিক টাকা আয় করে থাকেন সে সুবাদে গ্রুপ থেকে তাকে সন্মাননা জানানো হয়।

আরও পড়ুন : বন্ধু ও প্রতারকদের চেহারা উন্মোচিত হবে

এছাড়াও সফল উদ্যোক্তা লাভলী বিউটি পার্লার,বেস্ট কন্ট্রিবিউট হিসেবে আবিদা সুলতানা আশাসহ কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়।

মুগ্ধ বিউটি মেকওভার এর স্বত্বাধিকারী সুমি আক্তার বলেন "করোনার সময় যখন পার্লার ব্যবসায় ধস নামে সেসময় ঠাকুরগাঁও এর এই গ্রুপের মাধ্যমে অনলাইনে আমার কাজের বিস্তৃতি ঘটে। বর্তমানে এই গ্রুপ থেকেই আমার প্রতি মাসে প্রায় লক্ষাধিক টাকা ইনকাম করি এখন বেশ ভালোই চলছে।

আরও পড়ুন : ‘নিরপেক্ষ’ থাকায় ঢাকার প্রতি কৃতজ্ঞ রাশিয়া

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারুণ্য একাডেমির পরিচালক প্রীতি গাঙ্গুলী, গ্রুপের মডারেটর মমতাজ ফারিহা মম,মারিয়া মিতু, শ্রাবণী মাহমুদ সহ সকল সাফল্য নারী উদ্যোক্তারা।

এই বিষয়ে ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের এডমিন সানজিদা শারমিন সেতু জানান আমাদের গ্রুপের মেম্বার সংখ্যা এখন প্রায় ৬০০০০। প্রায় ৪০/৫০ জন উদ্যোক্তা এবং অসহায় নারীরা তাদের ব্যবসা সফলভাবে পরিচালনা করছেন এই গ্রুপের মাধ্যমে।

আরও পড়ুন : ইউক্রেনে রুশ সাংবাদিক ওকসানা নিহত

অনলাইন বিজনেস প্লাটফর্ম এর যাত্রা শুরু হয় ১৪’ই মে ২০২০ সালে। প্রায় ২ বছর এই অনলাইন গ্রুপটি থেকে তৈরি হয়েছে শতাধিক নারী উদ্যোক্তা।

সেতু আরো জানান নারীরা ঘরে বসে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে যাতে নিজেদের স্বাবলম্বী করতে পারেন সে লক্ষ্য নিয়েই তারা কাজ করে যাচ্ছেন।

এখানে নারী উদ্যোক্তাদের কেউ পোশাক, কেউ গয়না, কেউ হাতে পাটের তৈরি জিনিস, কেউ তৈরি করছে খাবার সহ নানা পণ্য বিক্রি করছেন। অনেকে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার কাজ করছেন। কেউ শৌখিন পণ্যকে নিয়ে ব্যবসায় নেমেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা