সূচক বেড়ে লেনদেন শেষ
বাণিজ্য

সূচক বেড়ে লেনদেন শেষ

সান নিউজ ডেস্ক : বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস শেয়ারবাজারে লেনদেনের বেশিরভাগ সময়জুড়ে মূল্যসূচকের ব্যাপক অস্থিরতা দেখা গেলেও শেষ পর্যন্ত প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচকের কিছুটা উত্থানে দিনের লেনদেন শেষ হয়েছে।

আরও পড়ুন : স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ

তবে মূল্য কমার তালিকায় নাম লিখিয়েছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। একইসঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ৪ পয়েন্ট বেড়ে যায়।

তবে লেনদেন শুরুর ৫ মিনিট না যেতেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে যায়। এতে লেনদেনের ১৯ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ১০ পয়েন্ট।

আরও পড়ুন : পালাবার নজির স্থাপন করেছে বিএনপি

অবশ্য এরপর আবার দাম বাড়ার তালিকায় স্থান করে নিতে থাকে বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে লেনদেনের ৫০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ১৪ পয়েন্ট বেড়ে যায়। সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতাও বেশি সময় স্থায়ী হয়নি। লেনদেনের সময় এক ঘণ্টা ১৬ মিনিট গড়াতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ২ পয়েন্ট কমে যায়।

লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের এমন অস্থিরতা অব্যাহত থাকে পরের প্রায় পুরোটা সময়জুড়েই। সূচকের এই উত্থান, তো এই পতন- এভাবে চললেও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই এক ঘণ্টার লেনদেনে সূচক টানা নিচের দিকে নামে। এতে লেনদেনের তিন ঘণ্টার মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ১৮ পয়েন্ট।

আরও পড়ুন : ইউক্রেনে রুশ সাংবাদিক ওকসানা নিহত

এরপর শেষ দেড় ঘণ্টার লেনদেনে পতন থেকে বেরিয়ে কিছু প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় স্থান করে নেয়। এতে পতনের হাত থেকে রক্ষা মেলে এবং প্রধান মূল্যসূচকের সামান্য উত্থান দিয়ে দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫২ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ৪৬৬ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন : চাঁদপুরে আগুনে কোটি টাকার ক্ষতি

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৭১টির। আর ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮২৯ কোটি ৫৯ টাকা। আগের দিন লেনদেন হয় ৮৬৩ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩৩ কোটি ৬১ লাখ টাকা।

বেক্সিমকোর শেয়ার ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ১০১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। ২য় স্থানে থাকা ফরচুন সুজের ৭৩ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৫ কোটি ২৮ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা।

আরও পড়ুন : মহাসড়কে ছড়িয়ে গেলো ১১ টন সয়াবিন

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- প্রিমিয়ার ব্যাংক, সোনালী পেপার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিডকম অনলাইন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

আরও পড়ুন : দেশে করোনা শনাক্ত ৯২

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২০ কোটি ১১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৫টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

সৌদি পৌঁছেছেন ৬৫৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী, ১৮ মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে...

অস্ট্রেলিয়ায় স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশকে ফোন বাংলাদেশির

অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও দুই সন্তানকে হত্য...

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধ...

বিভিন্ন দেশে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে বাংলাদেশে একটি মহিষের...

ওয়াশিংটনকে বার্তা দিয়ে বেইজিংয়ে শি-পুতিন বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠি...

হামে থামছে না শিশুমৃত্যু

দেশে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্...

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

ঘরের মাঠে টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট...

ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

‘অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’- এই প্রতিপা...

চার জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা