আখাউড়া স্থলবন্দর (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

দুদিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও পবিত্র শবে বরাত উপলক্ষে দুই দিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। আগামী ১৭ ও ১৯ মার্চ এ স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বুধবার (১৬ মার্চ) সকালে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার এ সংক্রান্ত একটি নোটিশ দেয় স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।

শফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) এবং পবিত্র শবে বরাত উপলক্ষে শনিবার (১৯ মার্চ) বন্দরের সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া আগামী শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এমনিতেই আমদানি-রপ্তানি বন্ধ থাকে।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

তিনি বলেন, বন্দর সংশ্লিষ্ট সবাইকে ও ভারতীয় ব্যবসায়ীদেরর চিঠি দিয়ে ছুটির বিষয়টি জানানো হয়েছে। ছুটি শেষ হলে আগামী রোববার থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি চলবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা