স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

সপ্তাহ ব্যবধানে কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে। এতে বুধবার (১৬ মার্চ) থেকে এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ১৪৮ দশমিক ৮০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ এবং মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্য নির্ধারণের এ তথ্য জানানো হয়।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ দশমিক ৪০ টাকা কমেছে। ২১ ক্যারেট ভরি প্রতি দাম পড়বে ৭৪ হাজার ৬৪৯ দশমিক ৬০ টাকা। যা আগে দাম ছিল ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা। ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৯ দশমিক ৭৬ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৬৪ হাজার ৩৫ দশমিক ৩৬ টাকা। আগে ছিল ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা। ভরি প্রতি দাম কমেছে ৯৩৩ দশমিক ১২ টাকা।

আরও পড়ুন: কারা পাচ্ছেন ‘ফ্যামিলি কার্ড’

এদিকে সনাতন পদ্ধতিতে সোনা প্রতি ভরির দাম ধরা হয় ৫৩ হাজার ৩৬২ দশমিক ৪০ টাকা। বর্তমান দাম আছে ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা। ভরিতে দাম বেড়েছে ৭০০ দশমিক ২৪ টাকা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা