বাণিজ্য

পেঁয়াজের ঝাঁজ নামল ১৬ টাকায়!

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি বাড়ায় প্রতি কেজি পেঁয়াজ ১৬ টাকায় নেমে এসেছে।

করোনার কারণে ৭৫ দিন বন্ধ থাকার পর গত ৮ জুন স্বাস্থ্যবিধি মেনে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। যার প্রভাব এখন পেঁয়াজের দামেও পড়ল। এ জন্য এখন এর মূল্য নিম্নমুখী।

গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৩-২৪ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা নেমেছে ১৫-১৬ টাকায়। আর নিম্নমানের পেঁয়াজের কেজি ১১-১২ টাকা।

আমদানিকারক হাফিজ মোল্লা জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সামনে যেহেতু কোরবানি ঈদ, এ সময় পেঁয়াজের চাহিদা বেড়ে যায়। তাই পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে, করোনা সংক্রমণ রোধে দেশের বিভিন্ন জেলাকে রেড জোন ঘোষণা করার কারণে পেঁয়াজের চাহিদাও কমেছে। যার প্রভাবে দামও কমেছে।

গত সপ্তাহে স্থলবন্দর দিয়ে ভারতীয় ২৭৮টি ট্রাকে ৫ হাজার ৮৮৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। আর চলতি সপ্তাহের প্রথম দুই কর্ম দিবসে ৭০ ট্রাকে এসেছে ১ হাজার ৭০০ মেট্রিক টন পেঁয়াজ।

তিনি আরও জানান. স্বাস্থ্যবিধি মেনে বন্দর দিয়ে সীমিত পরিসরে আমদানি-রফতানি হওয়ায় ভারত থেকে পেঁয়াজ আসতে কিছুটা বাড়তি সময় লাগছে। এতে ট্রাকগুলোর বন্দরে প্রবেশ করতে ৪-৫ দিন লাগছে। ফলে অতিরিক্ত গরমে বেশি সময় ট্রাকে বদ্ধ অবস্থায় থাকায় পেঁয়াজ পচে নষ্ট হয়ে মান খারাপ হচ্ছে। এ কারণে দাম কমছে। আমদানিকারকরাও পড়ছেন লোকসানে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা