বাণিজ্য
করোনা মোকাবিলায়

বাংলাদেশকে নয় হাজার কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব মহামারি করোনাভাইরাসে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবিলা ও কর্মসংস্থানের লক্ষ্যে তিনটি প্রকল্পে ১.০৫ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

শনিবার ২০ জুন বিশ্বব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়, এই ঋণের ফলে কমপক্ষে আড়াই লাখ তরুণের কর্মসংস্থান হবে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ নয় হাজার কোটি টাকা।

পাশাপাশি সরকারের প্রতিবছর ২০০ মিলিয়ন ডলার সাশ্রয় হবে। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার দেয়া হবে বেসরকারি বিনিয়োগ ও ডিজিটাল উদ্যোক্তা তৈরি শীর্ষক প্রকল্পে।

৫০০ মিলিয়ন ডলার ঋণ থেকে মূলধন নিয়ে দেশের সফটওয়ার পার্ক আর ইপিজেডে ২ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ হবে। এর ফলে প্রায় দেড় লাখ লোকের কর্মসংস্থান তৈরি হবে বলে জানায় বিশ্বব্যাংক।

এছাড়া অর্থনীতি ও ডিজিটাল সরকার ব্যবস্থা শক্তিশালী করা বিষয়ক প্রকল্পে ২শ৯৫ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে সংস্থাটি।

এ প্রকল্পের মাধ্যমে প্রায় ১ লাখ কর্মসংস্থান সৃষ্টিসহ ১ লাখ তরুণকে আইটির ওপর প্রশিক্ষণ দেয়া হবে।

পাশাপাশি সরকারের ২০০ মিলিয়ন সাশ্রয়সহ অতিরিক্ত ৩০০ মিলিয়ন ডলার রাজস্ব আয় হবে বলে উল্লেখ করে বিশ্বব্যাংক।

আজ দুটি প্রকল্প ঋণ ছাড়াও বাজেট সহায়তা হিসেবে ২শ’ ৫০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে সংস্থাটি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা