বাণিজ্য

ভর্তূকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে সরকার

সান নিউজ ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে বিশ্ববাজারে তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এক কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির মাধ্যমে তেলসহ নানা ধরনের পণ্য পৌঁছে দেয়া হচ্ছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে মাসব্যাপী এসএমই ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্যর সভাপতিত্বে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভির ইমাম, বেলকুচি ও চৌহালী আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক, আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।

আরও পড়ুন: ফের পরীমনিকে নিয়ে বিতর্ক

জানা গেছে, মেলায় মোট ১১০টি স্টলে হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, পরিবেশবান্ধব চুলা, বিকল্প জ্বালানি, ঘরের অভ্যন্তরীণ সাজসজ্জা সামগ্রী, পরিবেশবান্ধব ইট, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে...

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানে...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা