বাণিজ্য

জেএমআই সিরিঞ্জের বিডিং শুরু

নিজস্ব প্রতিবেদক: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এজন্য কোম্পানিটি আজ রোববার (৯ জানুয়ারি) বিকাল ৫টা থেকে বিডিং শুরু করবে। বিডিং চলবে বুধবার (১২ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত।

যোগ্য বিনিয়োগকারীরা প্রান্তসীমা (কাটঅফ প্রাইস) নির্ধারণে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) বিডিংয়ে অংশ নিতে পারবেন।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিডিং সমাপ্ত হওয়ার পর ইএসএসের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের ভ্যালুয়েশন রিপোর্ট জমা দিতে হবে। ১৩ জানুয়ারি থেকে সকাল সাড়ে ১০টা থেকে ১৭ জানুয়ারি একই সময় পর্যন্ত এ প্রতিবেদন জমা দেয়া হবে। পেনশন ও প্রভিডেন্ট ফান্ড অনুমোদনের জন্য যোগ্য বিনিয়োগকারীদের কমপক্ষে ৫০ লাখ টাকার বিনিয়োগ করতে হবে। গ্র্যাচুইটি ফান্ডের জন্য ন্যূনতম বিনিয়োগ ধরা হয়েছে ১ কোটি টাকা। প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে বিডিংয়ের পুরো অর্থ পরিশোধ করতে হবে। বিডিং ফি দিতে হবে ৫ হাজার টাকা। আইন অনুযায়ী কোম্পানিটির নিলামে কেবল প্রাতিষ্ঠানিক ও যোগ্য বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন।

কোম্পানিটিকে শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহের জন্য গত ১৬ নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় বিডিংয়ের অনুমোদন দেয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিডিংয়ে কোম্পানিটির শেয়ারের প্রাইস চূড়ান্ত করবেন। ৭৫ কোটি টাকা উত্তোলন করে, এ টাকা দিয়ে জমি ও মেশিনারীজ কেনার পাশাপাশি ভবন তৈরি এবং ঋণ পরিশোধে খরচ করবে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু দাঁড়িয়েছে ২৭ টাকা ৭৮ পয়সায় এবং পুন:মূল্যায়নসহ নেট অ্যাসেটভ্যালু দাঁড়িয়েছে ২৯ টাকা ৯৯ পয়সায়। গত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৪২ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা