বাণিজ্য
বছরের প্রথম সপ্তাহ

ডিএসইতে মূলধন বেড়েছে সাড়ে ১৫ হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন বছরের প্রথম সপ্তাহে মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৫.৯৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১৫ হাজার ৮৩৫ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫ টাকা বা ২ দশমিক ৯২ শতাংশ বাজার মূলধন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৪৮৮ কোটি ১৫ লাখ ৬ হাজার ৬৮৯ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ১৬০ কোটি ৫০ লাখ ৯৪ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৩২৭ কোটি ৬৪ লাখ ১১ হাজার টাকার বা ৫৫.৯৫ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৩০ দশমিক ৭৯ পয়েন্ট বা ৩ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৮৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে কমেছ ডিএসই৩০ সূচক। আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৭০ দশমিক ৫০ পয়েন্ট বা ২ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ২ হাজার ৬০৩ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪১.০৩ পয়েন্ট বা ২ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৮৬টির, কমেছে ৮৬টির। আর ১০টির দাম ছিল অপরিবর্তিত।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪২ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫৮০ হাজার ৩১৯ কোটি ৪২ লাখ ২৫ হাজার টাকায়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা