বাণিজ্য

‘বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার’ সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক: ‘বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার’ প্রতিযোগিতাটি পরিচালনার জন্য সম্প্রতি ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এর সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। রাজধানীর শেরে বাংলা নগরের আইএবি সেন্টারের বার্জার সেমিনার হলে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এ চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দু’টি যৌথভাবে বাংলাদেশের স্থপতিদের অসাধারণ ও সেরা স্থাপত্য শিল্পগুলোকে স্বীকৃতি প্রদানের জন্য একসাথে কাজ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী। অন্যদিকে আইএবি’র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট স্থপতি মুবাশ্বার হুসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মহসীন হাবিব চৌধুরী। আইএবি’র ভাইস প্রেসিডেন্ট (ন্যাশনাল) স্থপতি মো. মুস্তাফা খালিদ, আইএবি’র ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল) স্থপতি ইশতিয়াক জহির, চেয়ার-অ্যাওয়ার্ড কমিটি স্থপতি কাজী গোলাম নাসির, আইএবি’র অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি স্থপতি সাজিদ বিন দোজা, প্রজেক্ট প্রোলিংকস ও বার্জার এক্সপেরিয়েন্স জোনের প্রধান শাব্বির আহমেদ, প্রোলিংকস’র প্রধান তারিকুল ইসলাম ও আইএবি এবং বার্জারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা