বাণিজ্য

অস্থির পুঁজিবাজার, আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: ফের ভূত যেন চেপে ধরেছে পুঁজিবাজারে। দিনের পর দিন পতনের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার। এতে একদিকে যেমন কমছে সূচক, সেইসঙ্গে হারাচ্ছে বাজার মূলধনও। এক ধরনের অস্থিরতা বিরাজ করছে পুঁজিবাজারে। ২০১০ সালের মহাধসের পর টানা সূচকের পতনকালে বৈঠকের পর বৈঠকের খবরকে পুঁজি করে বাজারকে চাঙ্গা রাখার চেষ্টা করা হতো। কিন্তু শেষ রক্ষা হয়নি। ফলাফল শূন্যই যা হবার তাই হয়েছে। বর্তমানে বাজার সংশ্লিষ্টরাও একই পথে হাঁটছেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের বৈঠকের পরদিনই সূচক কমেছে প্রায় একশ’ পয়েন্ট। শুধুু বুধবার (৮ ডিসেম্বর) নয় তিন মাস ধরেই একই প্রবণতা চলছে বাজারে। এর আগে বিদেশী বিনিয়োগ বাড়াতে উন্নত বিশ্বে রোড শো’র আয়োজনেও কাজ হয়নি। উল্টো পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পোর্টফলিওতে মূলধন উজাড় হয়ে গেছে।

করোনার মধ্যেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশনের নতুন নেতৃত্বে পুঁজিবাজারে প্রাণ ফিরেছিল। বিনিয়োগকারীও আসছিল নতুন করে। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে নিত্য নতুন আশার বাণী এবং সংশ্লিষ্টদের অতি কথনে বিভ্রান্ত হয়ে বিনিয়োগকারীরা এখন লোকসান গুনছেন। সেই সাথে আস্থা হারাচ্ছে বিনিয়োগকারীরা। অতি চতুর এবং কারসাজি চক্রের সদস্যরা বিনিয়োগকারীদের হাতে শেয়ার ধরিয়ে দিয়ে সটকে পড়ছেন। আশ্বাসে আটকে পুঁজি খোয়াচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের দিনের বৈঠকের পরদিনই সূচকের বড় পতন দিয়ে লেনদেন শুরু হয়। সারাদিনে সূচকের ওঠানামার পর পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯৬ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৫১ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার নিয়ে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বন্ডকে এক্সপোজার লিমিটেডের বাইরে রাখা ও বাজার দরের পরিবর্তে শেয়ারের কেনা দামকে এক্সপোজারে লিমিটে গণনা করা হবে, এমন ঘোষণা আসবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।

তবে বাজার সংশ্লিষ্টদের একটি অংশ মনে করে, বাজারদরের পরিবর্তে কেনার দরে বিনিয়োগ হিসাব করলে প্রতিষ্ঠানগুলোর পক্ষে কোন সুবিধা আসবে না। কারণ অতীতে ক্রয়মূল্য বেশি থাকায় প্রতিষ্ঠানগুলোর সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার (৮ ডিসেম্বর) বাজারটিতে ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ২৫৭টির। অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

তাতে ডিএসইর প্রধান সূচক ৯৭ পয়েন্ট কমে ৭ হাজার পয়েন্ট থেকে ৬ হাজার ৯৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ১৩ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক কমেছে ৩৯ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৫২ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকা। এর আগের দিন সোমবার (৬ ডিসেম্বর) লেনদেন হয়েছিল ১ হাজার ৩৩১ কোটি ৪ লাখ ৫২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে কমেছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা