বাণিজ্য

স্টার লাইন পিঠা প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক: স্টার লাইন পিঠা প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। আগামী ৩রা ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হবে এই প্রতিযোগিতা।

শনিবার (২০ নভেম্বর) ঢাকায় স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেড এবং লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন এর যৌথভাবে আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শৌখিন রন্ধন শিল্পীদের সংশ্লিষ্ট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে নাম নিবন্ধন করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেড এর পরিচালক মাঈন উদ্দিন ও লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের কর্ণধার রন্ধন বিশেষজ্ঞ লবি রহমান এই ঘোষণা দেন।

ঢাকাসহ মেহেরপুর, গোপালগঞ্জ, যশোর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, বরিশাল জেলা শহরে এই প্রতিযোগিতা চলবে। স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মাস্ক পরাকে বাধ্যতামূলক করে সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফেরদৌস আলম মজুমদার।

উল্লেখ্য, রেওয়া ক্লাবে চূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে এই প্রতিযোগিতার মাধ্যমে এই আয়োজনের শেষ হবে। এর তারিখ নির্ধারিত হয়েছে ২০২২ এর ১৮ ফেব্রুয়ারি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা