বাণিজ্য

আমরা পোশা‌কের মূল্য বাড়া‌তে কাজ কর‌ছি

নিজস্ব প্রতিবেদক: অর্ডার বাড়‌লেও প‌ণ্যের দাম এখ‌নো তেমন বা‌ড়ে‌নি। আমরা পোশা‌কের মূল্য বাড়া‌তে কাজ কর‌ছি। পাশাপা‌শি আমা‌দের সদস্য‌দের বল‌ছি তারা যেন তুলা, সুতাসহ অন্যান্য কাঁচামাল ও ফ্রেইট খরচ বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরবরাহকারীদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারণ করেন। তারা যেন কো‌নোভা‌বেই উৎপাদ‌নের চে‌য়ে কম দা‌মে প‌ণ্যের অর্ডার না নেন। ক‌রোনার সময় আমা‌দের অর্ডার ক‌মে‌ছিল, এখন প্রচুর অর্ডার আস‌ছে বলে জা‌নি‌য়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

শনিবার (২০ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল আমারিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সফরকালীন সময়ের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে ও পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরতেই বিজিএমইএ এই সংবাদ সম্মেলন।

তিনি বলেন, ডি‌জে‌লের দাম বাড়া‌নোর ফ‌লে দে‌শের তৈ‌রি পোশাক খা‌তের উৎপাদন খরচ ৫ শতাংশ বাড়‌বে। সম্প্রতি দেশে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। সেই অনুপাতে ট্রান্সপোর্টেশন, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ ও অনান্য আনুষঙ্গিক কাঁচামাল ও সেবার মূল্য বাড়ায় আমাদের উৎপাদন খরচ বাড়বে ৪ থেকে ৫ শতাংশ।

‌বিজিএমইএ সভাপতি বলেন, গত দুই বছ‌রে করোনার কারণে আমাদের তেমন কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। তাই বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়া‌তে হ‌লে প্রয়োজন ব্যবসা সহজ করা এবং নীতি স্থিতিশীল রাখা। এমন প‌রি‌স্থি‌তি‌তে তে‌লের দাম কমা‌নোর বি‌ষয়ে সরকার‌কে বি‌বেচনায় নেয়ার আহ্বানও জানান তিনি।

এক প্র‌শ্নের উত্ত‌রে বিজিএমইএ সভাপতি জানান, আ‌গের চে‌য়ে এখন আমরা কিছুটা বাড়‌তি মূল্য পা‌চ্ছি, ত‌বে উৎপাদন খরচ যেভা‌বে বে‌ড়ে‌ছে সেই তুলনায় দাম পা‌চ্ছি না।

সভাপ‌তি জানান, ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের (আইএএফ) ৩৭তম স‌ম্মেলন ঢাকায় হ‌বে। একক খা‌তের আন্তর্জা‌তিক স‌ম্মেলন এটাই দেশে প্রথম হ‌বে। সেখা‌নে 'মেড ইন ব্যাংলা‌দেশ উইক' ব্র্যান্ডিং তু‌লে ধরে সপ্তা‌হব্যা‌পী একটি আ‌য়োজনের প‌রিকল্পনা নেওয়া হ‌য়ে‌ছে। আগামী বছ‌রের ন‌ভেম্ব‌রে এ সম্মেল‌ন করার জন্য প্রাথ‌মিক তারিখ নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

বিজিএমইএ জানিয়েছে, পোশাক শিল্পের প্রসার, প্রচার এবং উন্নয়নে বিজিএমইএর প্রাণান্ত প্রচেষ্টা ও উদ্যোগ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসান যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশ সফর করেন এবং সফরকালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সম্মেলনের (কপ২৬) ২৬তম অধিবেশনে যোগদান করেন।

সম্মেলনে বিজিএমইএর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা