বাণিজ্য

শেয়ারবাজারের আকার জিডিপির মাত্র ২০%

নিজস্ব প্রতিবেদক: আমাদের শেয়ারবাজারের আকার জিডিপির মাত্র ২০%। এটা কোন মার্কেট হলো না। কিন্তু তারপরেও কতলোক বলে ফেলছে, মার্কেট অনেক বড় ও অতিমূল্যায়িত হয়ে গেছে। এসব বিষয়গুলো মোকাবেলা করতে হবে। যা আমাদের একার পক্ষে সম্ভব না। এক্ষেত্রে সবাইকে একসাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

শুক্রবার (১৯ নভেম্বর) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএসজেএফ) নিজস্ব অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মনির হোসেন। এতে বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ ও ড. মিজানুর রহমান, ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানসহ বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমরা শেয়ারবাজারের উন্নয়নে এখনো কিছুই করতে পারিনি। কিন্তু তারপরেও স্টেকহোল্ডাররা যেভাবে প্রশংসা করেন, তাতে সত্যিই ধন্য হয়ে যাই।

তিনি আরও বলেন, নিজের বাসা বা ঠিকানা যে কি পরিমাণ প্রয়োজন, তা আমরা সবাই বুঝি। যারা নিজেদের বাসায় থাকি, তারা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করি। আসলে কোনকিছুই স্থায়ী ঠিকানা ছাড়া ভালোভাবে করা সম্ভব হয়নি।

শিবলী রুবাইয়াত বলেন, সিএসজেএফ এতোদিন ধরে যতকিছু করতে চাচ্ছিলেন, তা ঠিকভাবে করতে পারছিলেন না। কিন্তু ঠিকভাবে করতে গেলে স্থায়ী ঠিকানা খুবই দরকার।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বিএসইসির বিদ্যমান জনবল দিয়ে ১১শত প্রতিষ্ঠান নিয়ন্ত্রন করা খুবই কঠিন। আমাদেরকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ করতে হয়। তাই ক্যাপিটাল মার্কেট বিটের সাংবাদিকদের বিভিন্ন ইস্যুতে সঠিক তথ্য তুলে আনতে বলেন তিনি। যা কমিশনের কাজকে সহজ ও দ্রুত করে তুলবে।

যেসব ব্যবসায়ীদের পত্রিকা রয়েছে, তাদেরকে নিজেদের স্বার্থ রক্ষা বা প্রভাবিত করতে গিয়ে ভুল নিউজ সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বানও করেন বিএসইসি চেয়ারম্যান।

তিনি বলেন, আমরা কিন্তু নিউজ দেখলেই বুঝি কেনো বা কি স্বার্থে করা হয়েছে। আমরা সত্য সংবাদ দেখতে চাই। নিজের ব্যবসার সুবিধার জন্য অন্যের জন্য ক্ষতিকর এমন কোন সংবাদ চাই না। এ জাতীয় বিষয়গুলো সিএমজেএফকে প্রতিরোধ করার আহ্বান করেন তিনি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা