সয়াবিন তেল
বাণিজ্য

সয়াবিন তেলের দাম আরও বাড়লো

নিজস্ব প্রতিবেদক: আরেক দফা দাম বাড়ছে সয়াবিন তেলের। এবারও খোলা এবং বোতলের সয়াবিনের দাম বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম সাত টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ও চিনি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব তোলা হয়।

আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এই প্রস্তাব উত্থাপন করে। তাদের দাম বাড়ানোর প্রস্তাবে প্রাথমিক সম্মতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

নতুন প্রস্তাব অনুযায়ী, বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম পড়বে ১৩৬ টাকা। সয়াবিনের এক লিটার বোতলের দাম পড়বে ১৬০ টাকা এবং পাঁচ লিটারের বোতল কিনতে হবে ৭৬০ টাকায়।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ভোজ্যতেলের প্রতি লিটারে চার টাকা দাম বাড়ানো হয়। এরপর থেকে বোতলের এক লিটার সয়াবিন তেল ১৫৩ টাকায় ও পাঁচ লিটার ৭২৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি লিটার খোলা সয়াবিনের দাম রাখা হচ্ছে ১২৯ টাকা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা